অনিঃশেষ আলো ও ২১৪ নিয়ে যাবে । কেউ যদি আমাদের এই কাজে হস্তক্ষেপ করে, তাহলে তার কোনো ক্ষতি হবে না বটে; কিন্ত নাগ আমাকে ও একে দংশন করবে | তারপর আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দুই পলকের বেশি সময় লাগবে না ।' “তোমার উপর আমাদের আস্থা আছে'_ সাইলিনুশ বলল- “আমাদের কেউই তোমার কাজে হস্তক্ষেপ করবে না । কিন্তু কাজটা হয়ে যাওয়া দরকার । এই মেয়েটা এবং এর এই হবু স্বামী রাজপরিবারের সদস্য । তুমি পুরস্কার যা চাইবে, এরা তোমাকে দেবে।' “আমার কোনো পুরস্কারের দরকার নেই'- হামুন বলল- 'এই তাবুর অভ্যন্তরে তোমরা যে-জগত দেখতে পাচ্ছ, যদি একে আবাদ থাকতে দাও, তাহলে এ-ই আমার সবচেয়ে বড় পুরস্কার । আমার জন্য এ-ই যথেষ্ট ।' সেরাতে নুশির সঙ্গীরা অনুভব করল, মেয়েটার মুখে আজ কোনো কথা নেই । অথচ সে অনেক কথা বলত । আজ তার উপর নীরবত ছেয়ে আছে এবং গভীর ভাবনায় হারিয়ে যাচ্ছে । ব্যাপারটা তাকে জিজ্ঞেস করবার কেউ প্রয়োজন বোধ করল না। সবাই জানে মেয়েটা জাতীয় চেতনার ব্যাপারে কতখানি অনুভূতিপ্রবণ এবং রোমসাম্রাজ্যের মর্যাদাকে সে নিজের ব্যক্তিগত মর্যাদা ও সন্ত্রম জ্ঞান করে । আর যেহেতু তার সামনে কোনো পথ খোলা নেই, তাই অস্থিরতার মধ্যে সময় পার করা তার পক্ষে একটা স্বাভাবিক ব্যাপার | চে আরও একটা দিন কেটে গেল । তারপর আরেকটা রাত এল | রাতের অর্ধেক কেটে গেল। চাদ পৃথিবীতে ফকফকা জোছনা বিছিয়ে রেখেছে । হঠাৎ সাইলিনুশ চোখ খুলল এবং শয্যা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে গেল। কারণ, সে কিছুটা ভয়-ভয় অনুভব করছিল । মনে-মনে ভাবল, বাইরে কিছুক্ষণ বসে তারপর এসে শুয়ে পড়ব । কিন্তু বেরুবার পর মনে হলো, খানিক দূরে একটা গাছের গোড়ায় কে যেন বসে আছে। তার স্বভাবে অনুসন্ধানের মানসিকতা বিরাজ করছিল । একই স্বভাবের কারণেই সেদিন নুশিদের সঙ্গে তার আলাপ-পরিচয় হয়েছিল এবং তাদের মনের সব গোপন ভেদ বের করে নিয়েছিল । আজও এই গভীর রাতে তার একই মানসিকতার প্রকাশ ঘটল । সাইলিনুশ ধীরপায়ে গাছটার দিকে এগিয়ে গেল । চোখে তার ঘুম-ঘুম ভাব । এইমাত্র সে গভীর নিদ্রা থেকে জেগে উঠেছে । এখনও তার আড়মোড়া কাটেনি । কাছে গিয়ে দেখল, মানুষটা নুশি; একলাটি নিজেকে গভীর ভাবনায় হারিয়ে বসে আছে। হঠাৎ সাইলিনুশকে কাছে দেখে নুশির চমকে ওঠার কথা ছিল । কিন্তু সে চকিত হলো না। উলটো প্রশান্তির বহিঃপ্রকাশ ঘটাল যে, সাইলিনুশ আমার কাছে ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।