অনিঃশেষ আলো $ ২১২ হামুন বারবার লাঠির যে-মাথায় রং-বেরঙের পালক বাধা ছিল, সেই মাথাটা নাগের ফণার কাছে নিয়ে জোরে-জোরে নাড়াতে লাগল এবং ততখানি জোরদারভাবে নাগ তার ফণাটা একবার ডানে, একবার বায়ে নাড়াতে লাগল | কখনওবা পিছনে নিয়ে লাঠিটার উপর ঝাঁপিয়ে পড়ছে। “অন্ধকারে ধোঁয়াশার মতো একটা কিরণ দেখা যাচ্ছে'_ আবারও উক্ত শিশু বা বৃদ্ধার কণ্ঠ শোনা গেল, যেটি আগে একবার শোনা গিয়েছিল । হামুন আবারও বারদু-তিনেক নাগকে অনুরূপ প্রশ্ন করল এবং আগের মতো একই কণ্ঠে উত্তর পেল । এবার সে উঠে দীড়াল এবং লাঠিটা অত্যন্ত জোরে-জোরে শূন্যে মারতে লাগল । হামুন লাফাচ্ছিলও ৷ তার এসব আচরণ পাগলের মতো ছিল । হামুন দু-পায়ের পাতার উপর বসে পড়ল । এবার তার মুখ লোকগুলোর দিকে | সে মাথাটা নত করে ফেলল এবং বেশ কিছু সময় ওভাবেই থাকল । তারপর মাথা জাগাল এবং নুশির মুখের উপর দৃষ্টি নিবন্ধ করল এবং অপলক চোখে তাকে দেখতে থাকল । তারপর উঠে দাড়িয়ে নুশির মাথা থেকে একটা চুল তুলে নিয়ে নিজের জায়গায় গিয়ে বসল । তারপর কাছেই পড়ে-থাকা একটা মানবখুলি তুলে নিজের সামনে রাখল এবং মুখে বিড়বিড় করে কী যেন পড়ে নুশির চুলটার উপর ফুঁ মারল । তারপর চুলটা খুলির উপর রেখে দিল । “তোমাকে দু-তিনটা দিন এখানে থাকতে হবে'- হামুন নুশিকে উদ্দেশ করে বলল- “এক-দুদিন বেশিও থাকা লাগতে পারে । পুরোপুরি উত্তর পাচ্ছি না। তবে পেয়ে যাব । সফলতা পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি কিছু-না-কিছু করব । তোমাদের থাকার ব্যবস্থা আছে । অতিথিদের জন্য আমি তাবু খাটিয়ে রেখেছি । তোমরা পুরোপুরি আরাম পাবে । খাওয়ারও ভালো আয়োজন আছে । তবে রাজমহলে সুখ এখানে পাবে না। মাটিতে ঘুমাতে হবে | এবার যাও; বাইরে দুজন লোক আছে। তাদের বলো, তারা তোমাদের অতিথিদের তাবুতে নিয়ে যাবে । হামুনের তাবুতে বড় একটা দিয়া জুলছিল, যার হলুদ ও কম্পমান আলোতে লোকটাকে আগের চেয়েও বেশি ভয়ঙ্কর ও রহস্যময় দেখাচ্ছিল । তারা চারজন উঠে দীড়াল এবং তাবু থেকে বেরিয়ে গেল । বাইরে যে-দুজন লোক বসা ছিল, তারা এদের একদিকে নিয়ে গেল । মোটামুটি একশো পা দূরে একটা সবুজ টেকর ছিল, যার সন্নিকটে তিন-চারটা তাবু খাটানো ছিল। লোকগুলো জানাল, এগুলো মেহমানদের তীবুঃ আপনারা এগুলোকে নিজেদের ঠিকানা বানিয়ে নিন । বলেই তারা চলে গেল । যাওয়ার সময় বলে গেল, আপনারা বসুন; আমরা আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।