অনিঃশেষ আলো $ ২১১ হামুন অপর হাতে নাগটা ঘাড় থেকে সরাতে শুরু করল এবং তার শরীরটা আগের চেয়ে বেশি কাপতে লাগল । হামুন এমন কম্পমান হাত দ্বারা না জানি কীভাবে নাগটা ধরে ফেলল এবং তার পেছনকার একটা কালো কাপড়ে রেখে দিল । নাগটা কিছু সময় এদিক-ওদিক হেঁটে মাথা তুলল এবং ফণাটা ছড়িয়ে দিল । “সরিয়ে দাও পরদা"- হামুন মুখটা আর বেশি উপরে তুলে অত্যন্ত উঁচু স্বরে বলল- “দেখিয়ে দাও যা কিছু আছে । সরিয়ে দাও পরদা ।" তার শরীরটা আরও বেশি কীপতে শুরু করল । সেই সঙ্গে নিজের মাথাটা সে একবার ডানে, একবার বীয়ে, কখনও সামনে, কখনও পিছনে ছুড়তে লাগল | সে আর কী যেন বলল, যা কেউই বুঝল না; এমনকি কেউ ধরতে পারল না, এটা কোন ভাষা । এবার প্রতীয়মান হতে লাগল, এ যেন অন্য কোনো অদৃশ্য শক্তি, যে হামুনের দেহটাকে কজা করে নিয়েছে এবং এই শক্তি তার দেহটাকে ভেঙে-চুরে নিক্ষেপ করবে । দর্শকদের উপর ভীতি সঞ্চারিত হতে থাকল । বেশ কিছু সময় পর হামুনের শরীরটা শান্ত হতে শুরু করল | একসময় পুরোপুরি শাস্ত হয়ে গেল । হামুনের মুখাবয়ব এবং আরও কিছু আচরণের ছ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছিল, এখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি । তার চোখে এমন কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল, সে দূরের কোনো বস্তু দেখার চেষ্টা করছে । কখনও সে লাঠিটা জোরে-জোরে নাড়াচ্ছে এবং তাকে বাতাসে এমনভাবে ছুড়ে মারছে, যেভাবে কোনো মানুষ বা পশুকে বেত্রাঘাত করা হয় । সে খুব দ্রুত পিছনের দিকে মোড় ঘোরাল । তার নাগ কালো কাপড়টার উপর এদিক-ওদিক হাটাহাটি করছিল । হামুন লাঠিটা মাথার উপরে তুলল এবং এমনভাবে উপর থেকে নিচে মারল, যেন সে নাগটাকে প্রহার করতে চাচ্ছে । এবার হামুনের পিঠ লোকগুলোর দিকে | সে লাঠি দ্বারা সাপটাকে খৌচা মারলে সাপ ফণা ছড়িয়ে দিল । ' বল তুই কী দেখেছিস?- হামুন নাগটাকে জিজ্ঞেস করল- “তাড়াতাড়ি বল। ঠিকঠিক বল । “সবই অন্ধকার ।' এটা হামুনের কণ্ঠ ছিল না; বরং ছোট একটা বাচ্চার ছিল বা কোনো বৃদ্ধা নারীর । সাইলিনুশ, নুশি, নুশির হবু স্বামী ও তাদের ভূত্য বিস্মিত চোখে একজন অপরজনের দিকে তাকাল। “আবার দেখ'- হামুন নাগকে বলল- “আমি পরদা তুলে দিয়েছি। তুই ঘি দেখতে পাচ্ছিল, আমি তা দেখতে পাই না । তুই আবার দেখ ।' ছ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।