অনিঃশেষ আলো $ ২১০ “একটা কথা বলো হামুন।'- নুশি মনটাকে শক্ত করে জিজ্ঞাসা করল- 'এই রানির আত্মার সাথে তোমার কী-কী কথা হয়?' “অনেক দীর্ঘ আলাপ হয়'- হামুন বলল- “একটা আত্মার কথাবার্তা তোমাকে শোনাব এর যোগ্য আমি এখনও তোমাকে মনে করি না । তবে শোনাব অবশ্যই | আর সেই কথাগুলো তোমার কাজে আসবে । তুমি যদি রাজকন্যা হয়ে থাক, তাহলে রানি হতেও পার । এই রানির আত্মা আমাকে বলেছিল, তিনি এতই রূপসী ছিলেন যে, তার আদেশে যারা নিজেদের পেট বিদীর্ণ করত, তারা গর্ব বোধ করত, আমরা এই রানির হুকুম তামিল করছি। তিনি তোমারই মতো সুন্দরী ছিলেন বোধহয় । কোনো নারী যদি রানি হন আর তোমার মতো রূপসী হন, তাহলে নিজেকে দেবী জ্ঞান করে তিনি খোদাকে ভূলে যান । কিন্তু খোদা কখনও নিজের বান্দাকে ভোলেন না এবং প্রতিজন বান্দার সেই কর্মগুলোও প্রত্যক্ষ করেন, যেগুলো বান্দা নিজের থেকেও গোপন রাখবার চেষ্টা করে । আজকের হেরাকল কাল হাড়ের কঙ্কালে পরিণত হবে । কথা অনেক দীর্ঘ । এবার তোমরা নিজেদের কথা বলো ।' সাইলিনুশ হামুনকে নুশির বৃত্তান্ত শোনাল । তারপর তাকে স্মরণ করিয়ে দিল, বলুন, ও সফল হবে কি হবে না আর যদি সফলতা দেখা না যায়, তাহলে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যায় কিনা যে, সে সফলতা ছিনিয়ে আনতে সক্ষম হবে । সং সস এতক্ষণ পর্যস্ত এত লম্বা কালো নাগটা হামুনের ঘাড়ের পার্থ লেপ্টে ছিল এবং তার মুখটা আরেক কীধের উপর ছিল। নাগ হামুনের ইশারায় মুখ তুলে ফণাটা ছড়িয়ে দিল, যা এতখানি চওড়া ছিল যতখানি চওড়া হামুনের চেহারা । এবার হামুনকে আরও ভয়ঙ্কর দেখা যেতে লাগল । নাগের বাকি অংশ হামুনের কোলে জড়ো হয়ে ছিল এবং কুগুলি মারার মতো করে নড়াচড়া করছিল । হামুন হাতটা লম্বা করে একটা লাঠি তুলে নিল, যেটা অন্ততপক্ষে দুফুট লম্বা আর আড়াই ইঞ্চি পুরু । তার গায়ে নানা রঙের কাপড় জড়ানো ৷ একটার গায়ে নানা প্রজাতির পাখির রং-বেরঙের পালক বাধা । হামুন উপরের দিকে তাকাতে শুরু করলেন । খানিক পরই তার শরীরটা থরথর করে কাপতে শুরু করল । সে লাঠিটা উপরে তুলে ধরল আর লাঠিটাও কীপতে শুরু করল । এই কম্পন বাড়তে থাকল আর হামুন ধীরে-ধীরে উঠতে লাগল । হামুন যখন দীড়িয়ে গেল, তখন তার শরীরটা এত বেশি কাপতে লাগল, যেন লোকটা পড়ে যাবে এবং সম্ভবত মরে যাবে । তার মাথাটা কেবলই পিছনের দিকে যেতে থাকল আর তেমনিভাবেই তার পুরোটা মুখ আকাশমুখী হয়ে গেল । নাগ তার ঘাড়ের সঙ্গে লেপ্টেই থাকল । ফডড/.911000119.0010)
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।