অনিঃশেষ আলো $ ২১ কথাবার্তা বলে বিদায় করে দিলেন। তিনি এমন আনাড়ী সেনাপতি নন যে, শক্রপক্ষের দূতদের নগরীতে স্বাধীনভাবে ঘোরাফেরা করার সুযোগ দেবেন । দূতরা ফিরে এলে সালার আমর ইবনে আস (রা.) জিজ্ঞেস করলেন, বলো, কী-কী দেখে এসেছ এবং কী সংবাদ নিয়ে এসেছ? কিন্তু দূতরা তাঁকে হতাশ করে দিলেন যে, আমরা কিছুই দেখতে পাইনি এবং কোনোই সংবাদ আনতে সক্ষম হইনি । হযরত আমর ইবনে আস (রা.) সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে দূত সেজে যাবেন এবং তাদের বুঝতে দেবেন না, আমি স্বয়ং বাহিনীর সিপাহসালার । তিনি বেশ বদল করে রওনা হয়ে গেলেন। আতরাবুন তাকেও সম্মানের সঙ্গে স্বাগত জানালেন । আমর ইবনে আস (রা.) নিজের পরিচয় দিলেন, আমি মুসলিম বাহিনীর সিপাহসালার আমর ইবনে আস-এর দূত । সন্ধিস্থাপনে প্রথমবারের দৃতরা ব্যর্থ হওয়ায় তিনি আমাকে পাঠিয়েছেন । আমি তার অতিরিক্ত আরও কিছু নির্দেশনা নিয়ে এসেছি । সন্ধি নিয়ে আলোচনা হলো । আমর ইবনে আস (রা.) বললেন, আপনার কথাগুলো আমি সিপাহসালারের কাছে পৌছাব এবং তার সিদ্ধান্ত নিয়ে আবার আসব । “আমার চোখ কখনও আমাকে ধোকা দেয়নি'- আতরাবুন মিটিমিটি হেসে বলল- “আমি কোনো দূতের সঙ্গে নয়- আরবের সিপাহসালার আমর ইবনে আস-এর সঙ্গেই কথা বলছি । তুমি কি আমরা ইবনে আস নও?" 'না'- আমর ইবনে আস রো.) উত্তর দিলেন'_ “আমি যদি আমর ইবনে আসই হতাম, তা হলে অযথা নিজের উপর মিথ্যা আবরণ তৈরির কোনোই প্রয়োজন ছিল না। আমাদের সিপাহসালার আমর ইবনে আস এতই নিভীক ও দুঃসাহসী মানুষ যে, তিনি কখনও মিথ্যা বলেননি ।" এবার আতরাবুন হি-হি করে হেসে দিল । বোঝাতে চেষ্টা করল, যেন সে মেনে নিয়েছে, ইনি আমর ইবনে আস নন; বরং তার দূত । তারপর কথার ফাঁকে আতরাবুন বাইরে বেরিয়ে গেল এবং ফিরে এসে আবার আলোচনা শুরু করল । আতরাবুনের বের হওয়া দেখে আমর ইবনে আস (রা.) বুঝে ফেললেন, এখন আর আমার রক্ষা নেই । আমি ধরা খেয়ে গেছি। এখন তারা হয়ত আমাকে গ্রেফতার করে কারাগারে আটকে রাখবে নাহয় হত্যা করে ফেলবে । তিনি মাথায় বুদ্ধি আনতে চেষ্টা করলেন, কীভাবে এখান থেকে বের হওয়া যায় । কিন্ত কোনো উপায় তার মাথায় এল না। যদি এই সাক্ষাত দুর্গের বাইরে কোথাও হতো, তা হলে পালিয়ে যাওয়ার সুযোগ বের করা যেত । কিন্ত নগরীর ভেতর থেকে বের হওয়া সম্ভব ছিল না। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।