অনিঃশেষ আলো $ ২০৯ সামানপত্র ৷ সবচেয়ে বেশি ভয়ংকর একটা কালো নাগ, যেটা একটা উন্মুক্ত টুকরি থেকে বের হচ্ছিল। হামুন নিজের আসনে বসে পড়ল । টুকরি থেকে বের হওয়া নাগটা তার কোল বেয়ে অতিক্রম করতে লাগল । কিন্তু সামনে অগ্রসর হওয়ার পরিবর্তে সে হঠাৎ ফণা মেলে ধরল এবং তার কোলে ঝুমতে লাগল । হামুনের ডান দিকে একটা কালো পরদা ঝুলছিল । সে একটা লাঠি ছারা পরদাটা সরিয়ে দিল । তাতে তার পিছন থেকে যে- বন্তটা আত্মপ্রকাশ করল, সেটা দেখে নুশির মুখ থেকে একটা অস্কুট চিৎকার বেরিয়ে এল । বস্তা মানবহাড়ের একটা পরিপূর্ণ কঙ্কাল । “ভয় পেয়ো না শাহজাদি।'- হামুন বলল- “একদিন তোমারও এই রূপবান শরীরটা এমনি অবস্থায় মানুষের সামনে উপস্থিত হবে আর দর্শকরা ভাববে, এ কে ছিল । তারপর তারা নিজেরাই উত্তর ঠিক করে নেবে, এ কোনো একজন মানুষই ছিল। এই কঙ্কালটা আমার ওস্তাদ আমাকে দিয়েছিলেন । তাকে দিয়েছিলেন তার গুরু । ইনি একদিন রোমের রানি ছিলেন । মানবহত্যা এর নেশা ছিল । মানুষ খুন করিয়ে তাদের ছটফটানি, রক্তের প্রবাহ এবং শেষ নিঃশ্বাস ত্যাগের দৃশ্য অবলোকন করে আনন্দ উপভোগ করতেন । আরও একটা স্বভাব ছিল । একজন গোলামকে সারা রাত নিজের কাছে রাখতেন আর সকালে তার হাতে একটা খ্গ্রর দিয়ে বলতেন, এর দ্বারা নিজের পেটটা এমনভাবে ছিড়ে ফেলো, যেন ভেতরের সব কিছু বাইরে বেরিয়ে আসে । গোলাম তার আদেশ তামিল করত আর ব্যাপারটা তার চিত্তবিনোদনের কারণ হতো । অবশেষে তারই এক গোলামের হাতে তিনি শেষ পরিণতি লাভ করেছিলেন । রানি সারা রাত গোলামের সাথে মনোরঞ্রন করলেন। সকালে গোলামকে খঞ্জরটা দিয়ে বললেন, এটা দ্বারা তোমার পেটটা ছিড়ে ফেলো । গোলাম থখঙ্জরটা তাতে নিল এবং রানিরই পেটটা ছিড়ে ফেলল । তার পেট থেকে সব কিছু বেরিয়ে এল | গোলাম তার ছটফটানি দেখে খিলখিল করে হাসতে শুরু করল । রানি ছটফট করে মরে গেলে এবার গোলাম নিজের পেটটাও ছিড়ে ফেলল । “সেই রানিকে আজ দেখে তোমরা দেখে নাও'- বলেই হামুন কঙ্কালটার দিকে ইশারা করে অষ্টহাসিতে ফেটে পড়ল'- “অনেক কষ্টে আমি এর আত্মার সন্ধান বের করেছি এবং মাঝে-মধ্যে এর আত্মাকে আমি তলব করি ।' হামুনের এই বক্তব্যের শ্রোতা তিনজন পুরুষ আর একটা যুবতী মেয়ে । বক্তব্যটা তাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার করল, যেন তাদের আত্মাগুলো দেহ থেকে বেরিয়ে গেছে আর তারা এক-একটা কঙ্কাল এখানে পড়ে আছে। এক তো ছিল কথাবার্তা এ রকম । দ্বিতীয়ত হামুনের বলার ধরন এমন ছিল যে, শ্রোতাদের উপর খুবই বিস্ময়কর প্রভাব সৃষ্টি করছিল. । অনিঃশেষ আলো-২/১৪ ূ দ্ভাচ্.2110090109.0010)
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।