অনিঃশেষ আলো $ ২০৮ 'রাজা হোক আর ভিখারী'- হামুন দোলায়মান কণ্ঠে বলল- “এখানে এসে সবাই এক হয়ে যায় । হেরাকল সম্রাট । কিন্তু রোমান রাজত্বের রস মরুভূমির বালি চুষে নিয়েছে। কোথায় আছেন হেরাকল? শাহজাদিকে কেন পাঠালেন?' “আমাকে জিজ্ঞেস করুন হামুন।'_ সাইলিনুশ বলল- “আমরা জানতে এসেছি, রোমান রাজত্বকে তো মরুর বালিকণা চুষে খেয়ে ফেলেছে; যতটুকু অবশিষ্ট আছে, সেটুকুও নীলনদে ডুবে যাবে না তো? বালির যে-ঝড়োহাওয়া আরব থেকে উঠে. এসেছে, তার নীল পর্যস্ত পৌছে যাচ্ছে'- হামুন বলল- '“হেরাকল বাজিস্তিনিয়ায় বসে আদেশ চালাচ্ছেন । মুকাওকিস ও আতরাবুন এসকান্দারিয়ায় বসে নিজেদের ধ্বংসের তামাশা দেখছেন । এমতাবস্থায় এই ঝড় কে থামাবে?' “তুমি থামাবে হামুন!- সাইলিনুশ বলল- 'তোমার কাছে আমরা এই আর্জি নিয়েই এসেছি । এই যে তুমি বললে, সবাই দূরে বসে তামাশা দেখছে, এই শাহজাদিও বিষয়টা এমনই মনে করে এবং ব্যাপারটা এর হৃদয়কে পোড়াচ্ছে ৷ এ নিজের মতো করে একটা বাহিনী তৈরি করতে চাচ্ছে, যাতে এই অঞ্চলের বেদুইনরা যোগ দেবে। তুমি একটু পরদার আড়ালে উকি দাও আর বলো, এর মাঝে শাহজাদির কামিয়াবি আছে কিনা । একটু বলো, রোম সাম্রাজ্যের জন্য এই কালো পরদাগুলোর অন্তরালে কী আছে? “যা আমি জানি, তা তোমরা জান না'- 'হামুন আচ্ছন্ন কণ্ঠে বলল- “অনেক সময় এমনও হয়, আমি কোনো একটা বিষয় জানতে চাই; কিন্তু তথ্য আসে না । জমিনও কথা বলে না, আসমানও চুপ থাকে । কোনো-কোনো পরদা শাদা হয় । অপসারণ করে দেখি, তার পেছনকার গোটা পরিবেশ এবং প্রতিটা বস্তু কালো । আবার কোনো-কোনো পরদা কালো হয়। সরালে পেছনে ভোরের দুধশাদা উজালা দৃষ্টিগোচর হয় 1... এবার ভেতরে চলো ।" হামুন উঠে দীড়াল এবং তাঁবুতে ঢুকে পড়ল । সাইলিনুশ, নুশি ও নুশির হবু স্বামীও তার পিছনে-পিছনে তীবুতে ঢুকল । সবার পরে বেদুইন ভৃত্য অবনত মাথায় ভিতের ঢুকল এবং তার মনিবদের পিছনে মাটিতে বসে পড়ল । চারজন তাবুটা ভালোমতো দেখল | মনে হলো, অতিশয় রহস্যময় ও ভীতিকর একটা পরিবেশে এসে পড়েছে, এই জমিনের সাথে যার কোনো সম্পর্ক নেই । অনুমিত হচ্ছিল, তাবুটা না জমিনে, না আসমানে ৷ বরং আকাশ ও পৃথিবীর মাঝখানে শুন্যে ঝুলে আছে এবং এটা কোনো মানুষের আস্তানা নয় । . এটা হামুনের জগত । তাবুতে মানুষের পাঁচ-ছটা শুষ্ক মাথার খুলি ঝুলছে । একাংশে হামুন মাটিতে গদি বিছিয়ে নিজের বসার জাগয়া তৈরি করে রেখেছে । দুটা মানবখুলি আর তিন-চারটা বাহুর হাড় ওখানেও রাখা আছে । আছে আরও কিছু ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।