Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৭ *সামনে আরেকটা বৃহৎ নগরী আছে বিলবিস'- “সাইলিনুশ বলল- 'এই নগরীর প্রতিরক্ষাও কি দুর্বলই রাখা হবে, যাতে মুসলমানরা আরও সামনের দিকে এগিয়ে আসে? “বোধহয় না'- নুশির হবু স্বামী উত্তর দিল- “আমি যতটুকু জানি, বিলবিস মুসলমানদের জন্য একটা ফাদ হবে, যেখানে এসে তারা আর বেরুতে পারবে না। ওখানে মুকাওকিস কিংবা আতরাবুন বাহিনীর নেতৃত্ব হাতে তুলে নিবেন। মুসলমানরা পিছন থেকে সাহায্য পাচ্ছে না । অবশ্য আমি এর কারণ বলতে পারব না। আমরা মদিনা পর্যন্ত গোয়েন্দা পাঠিয়ে রেখেছে, যারা ওখানকার যাবতীয় খবরাখবর ও দুর্বলতা সম্পর্কে অবহিত করবে । নুশির হুব স্বামী সাইলিনুশ দ্বারা এত অধিক প্রভাবিত হয়ে পড়েছিল যে, অনেক ভিতরকার বহু সামরিক তথ্যও সে তাকে বলে দিল । সাইলিনুশ এমন একটা ভাব ধরেছিল, যেন সামরিক ও রাজনৈতিক বিষয়াদি সে ভালোই বোঝে । এটা-ওটা নানা কথা শুনে অবশেষে সাইলিনুশ বলল, এবার চলো; আমরা হামুনের কাছে যাই । এখন আর তাদের বেদুইন ভূত্যের প্রয়োজন নেই বটে; কিন্তু হামুনের আস্তানা সঠিকভাবে তারই জানা ছিল । ফলে তাকেও রেখে দেওয়া হলো । ফস হামুনের আস্তানায় পৌছতে সন্ধ্যা হয়ে গেল। পশুচর্মের তৈরী সুপরিসর একটা তাবু । সাধারণত কোনো তাবুর পরিধি এত প্রশস্ত হয় না। তাবুর বাইরে একজন লোক বসা, যার বয়স চল্লিশের মতো । গাঢ় কালচে গাত্রবর্ণ । লাল-লাল চোখ । দীতগুলো হলদেটে । মুখাবয়ব বিরক্তিকর ও অপয়া-অপয়া ভাব । মাথার চুলগুলো কাধ পর্যন্ন ছড়ানো | মাথার উপর অত্যন্ত ময়লা ও কুশ্রী একটা কাপড় জড়ানো । দুজন লোক সামনে বসে তার পা টিপছে । এই লোকটা-ই হামুন, বেদুইনরা যাকে পীর ও মুরশিদ বানিয়ে রেখেছে। সাইলিনুশ, নুশি, নুশির হবু স্বামী ও বেদুইন ভূত্য তার সামনে গিয়ে দীড়িয়ে গেল। বেদইন ভূত্য মাথা ঝুঁকিয়ে তাকে সালাম করল । হামুন তাদের পানে এমনভাবে তাকাল, যেন সে নয়- এরা চারজন অতিশয় হীন ও ঘৃণ্য মানুষ । “হায়ুন।'_ সাইলিনুশ বলল- “আমি তোমার জন্য অতিথি নিয়ে এসেছি। এরা কোনো সাধারণ মানুষ নয় । এরা রাজপরিবারের লোক । এই মেয়েটা শাহজাদি আর এ তার হবু স্বামী এবং রোমান বাহিনীর একজন অফিসার | আর এই লোকটা এদের ভৃত্য ।' হামুন হাত দ্বারা ইশারা করল, মাটিতে বসে পড়ো । তার ভাবগতিতে রাজপরিবারের বিন্দুমাত্রও সম্মানবোধ প্রতীয়মান হলো না । চারজন মাটিতে বসে পড়ল । ফড্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।