Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৬ কোথাও । কিন্তবী আমার মাঝেও সেই জযবা আছে, যেটি তোমাকে পাগল বানিয়ে রেখেছে । তোমাকে আমি সঙ্গ দেব । “কাজ দুটি'- নুশি বলল- 'এক হলো, এই বেদুইনদের রোমান বাহিনীতে যুক্ত করতে হবে । আরেক হলো, যেসব বেদুইন মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে, মুসলমানদের প্রতি বিরূপ ধারণা তৈরি করে তাদের ফিরিয়ে আনতে হবে ।" “এই দ্বিতীয় কাজটা সহজ নয়'- সাইলিনুশ বলল- এর জন্য আমাদের কিছু লোককে ওখানে পাঠাতে হবে । গিয়ে তারা বলবে, আমরা মুসলিম বাহিনীতে যোগ দিতে এসেছি এবং আমরা মুসলমানদের চরিত্রে খুবই প্রভাবিত | তারপর এরা তলে-তলে এমন পরিস্থিতি তৈরি করবে, যার ফলে বেদুইনরা মুসলমানদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে ।" তারপর সাইলিনুশ এমন জ্ঞানগর্ত কথাবার্তা বলতে লাগল যে, তাতে নুশি ও তার হবু স্বামী পুরোপুরি প্রভাবিত হয়ে গেল । এবার নুশির হবু স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা পরিত্যাগ করল এবং সাইলিনুশের সাথে যেতে প্রস্তুত হয়ে গেল । “তুমি বাহিনীর একজন অফিসার এবং রাজপরিবারের সদস্য'- সাইলিনুশ নুশির হবু স্বামীকে বলল- “এমন কিছু বিষয় তোমার জানা থাকবে, যা বাহিনীর বড়-বড় অফিসারেরও জানা থাকে না। তোমার কাছ থেকে আমি কিছু তথ্য জানতে চাই । আমার অবাক লাগছে যে, আরিশের পর মুসলমানরা ফরমার মতো মজবুত দুর্গটাও জয় করে নিল! অথচ এই দুর্গ সমর্কে সবাই বলত, কোনো শক্তি-ই একে পদানত করতে পারবে না। কারণ, এর অবস্থান পাহাড়ের উপর এবং বেশ কয়েকটা দুর্গ দ্বারা সুরক্ষিত । আমি আরও শুনেছি, মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য ৷ যদি তিন থেকে সাড়ে তিন হাজার বেদুইন তাদের সঙ্গে গিয়ে যোগ দিয়েও থাকে, তারপরও রোমান সৈন্য এত বেশি যে, মুসলমানদের এই ক্ষুদ্র বাহিনীটা রোমান বাহিনীর ছায়ার মধ্যেই হারিয়ে যাওয়ার কথা । ব্যাপারটা আসলে কী? রোমানরা কী কারণে পরাজিত হলো? “এই পরাজয়ের একটা কারণ হলো'- নুশির হবু স্বামী বলল- “মুকাওকিস ও আতরাবুন কৌশল অবলম্বন করেছিলেন, মুসলমানদের আরও সামনে আসতে দেব । তাতে তারা আশম্বিত হয়ে উঠবে, মিশর জয় করা কোনো কঠিন কাজ হবে না। এভাবে আমরা তাদের ফাদে ঢুকিয়ে ফেলব ।' নুশির হবু স্বামী সেই সবগুলো কারণ ব্যক্ত করল, যেগুলো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি । সে আরও জানাল, রোমান বাহিনীকে একটা দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তারা কিবতি প্রিস্টানদের উপার চোখ রাখবে । কারণ, আশঙ্কা ছিল, তারা বিদ্রোহ করবে । এভাবে রোমান বাহিনী সমগ্র মিশরে ছড়িয়ে পড়েছিল, যা কিনা এই বাহিনীর জন্য একটা দুর্বলতা তৈরি করে দিল । ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।