Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৫ “বলবে'- নুশি বলল- “আগে শুনে নাও আমি কী চাই । আমি বেদুইনদের একটা বাহিনী গঠন করতে চাই । আমার এই ভূত্য আমাকে সঙ্গে করে এনেছে। এও বেদুইনদের কোনো একটা গোত্রের সদস্য । এ আমাকে জাদুকর হামুনের কাছে নিয়ে যাচ্ছে আর বলছে, বেদুইনরা তার কথা শোনে । এ ব্যাপারে আমাকে তুমি কোনো সাহায্য করতে পার কি? “আমি হামুনকে জানি'- সাইলিনুশ বলল- “বল যদি আমিও তোমার সঙ্গে যাব। এজন্য যাব যে, আমার অফাদারি রোমানদের সঙ্গে ৷ নুশি সাইলিনুশের সঙ্গে সেই কথাগুলো বলল, যেগুলো সে তার পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে এবং পরে তার হবু স্বামী ও বেদুইন ভূত্যের সঙ্গে বলেছিল । এই ভৃত্যকে সঙ্গে করে পরিবারের লোকদের থেকে লুকিয়ে-লুকিয়ে কীভাবে এদিকে এল তাও সে ব্যক্ত করল । তার হবু স্বামী কীভাবে তাকে ধাওয়া করল এবং এখানে এসে কীভাবে তাকে পেয়ে গেল তারও বিবরণ দিল । “এরা আমাকে পাগল মনে করছে'- নুশি বলল- “এই বেচারা তো আমার ভৃত্য | তাই বাধ্য হয়ে আমাকে সঙ্গ দিচ্ছে। কিন্তু হবু স্বামী আমাকে ফিরিয়ে নিতে এসেছে । রোমসাম্রাজ্যের জন্য আমি আমার প্রেম-ভালবাসা-ই নয়_ জীবনও বিলিয়ে দিতে প্রস্তুত আছি । তুমি চিস্তা করো সাইলিনুশ! শামের মতো রাজ্যটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। মুসলমানরা মিশরের দ্বিতীয় বৃহৎ নগীর ফরমাও আমাদের থেকে নিয়ে গেছে । এমতাবস্থায় যতক্ষণ-না আমরা চেতনার তীব্রতায় পাগল না হব, ততক্ষণ পর্যস্ত এই মুসলমানদের- যারা মূলত আরবের বেদুইন- “পেছনে হটাতে পারব না । ওদের থেকে আমাদের শামও পুনরুদ্ধার করতে হবে ।' “শাবাশ!'- সাইলিনুশ আনন্দে উদ্বেলিত হয়ে বলল- “তোমার এই চেতনার মূল্যায়ন কেবল আমি-ই করতে পারব । আমি আশা করি, বেদুইনদের একটা বাহিনী তৈরি হয়ে যাবে । কিন্তু আগে হামুনের সঙ্গে কথা বলতে হবে । 'আগে আমি জবরদস্তির বিষয়টা পরিষ্কার করব'_ নুশি বলল- “আমার জাতীয় চেতনার তীব্রতার অবস্থা হলো, আমি তরবারি বের করে নিয়েছিলাম । তুমি যদি এসে না পড়তে, তাহলে হয় আমার হবু স্বামীকে আমি হত্যা করে ফেলতাম, নাহয় তার হাতে আমি খুন হয়ে যেতাম | এরা দুজন আমার থেকে তরবারি ছিনিয়ে নিতে ঝাপটাঝাপটি করছিল আর ইতিমধ্যেই তুমি এসে পড়েছ।' “দেখো শাহজাদি।'_ সাইলিনুশ বলল- 'তোমার উপর তার এই জবরদস্তি ভুল ছিল না। যে-কাজের নিমিত্ত তুমি এসেছ, এটি একা তোমার কাজ নয় । তোমার বয়স, তোমার রূপ এমন যে, আমাদের যেকোনো ধর্মনেতারও মন খারাপ হয়ে যেতে পারে । গোত্রের অধিপতিরা আকাশ থেকে নেমে আসা ফেরেশতা নন। এবার তোমার হবু স্বামীও এসে পড়েছে; আমিও এসে পড়েছি ।-যাচ্ছিলাম তো আমি অন্য ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।