Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৪ “আগে আমার কথার উত্তর দাও'- 'নুশির হবু স্বামী বলল- “তুমি কে? তোমাকে শ্রদ্ধেয় ব্যক্তি বলে মনে হচ্ছে । আমি তোমার এই চেতনার মূল্যায়ন করছি যে, তুমি এই মেয়েটার সাহায্যে থেমে গেছ।' 'এস; আমরা একজায়গায় বসি এবং আরামের সাথে কথা বলি ।' লোকটি বলল । এরা তিনজন আর' আগম্তুক লোকটি তাদের ঘোড়াগুলোকে মুক্ত ছেড়ে দিয়ে একটা গাছের তলায় গিয়ে বসল । “আমার নাম সাইলিনুশ'- আগন্তক বলল- “মূলত আমি মিশরি বেদুইন আর ধ্রিস্টবাদ আমার ধর্ম । গোত্রের অধিপতি নই বটে; তবে সবগুলো গোত্রের সব কজন নেতা আমাকে সম্মান করে, যেন আমি নেতাদের নেতা । “আপনি কার অনুগত?" নুশি জিজ্ঞেস করল- বেদুইনদের, নাকি রোমস্ম্রাটের?' 'রোমস্ম্রটকে আমি আমার রাজা মানি'- সাইলিনুশ উত্তর দিল- 'এটা মনে করো না, তুমি রাজপরিবারের সন্তান বলে আমি তোমাদের ভয়ে একথা বলেছি । আমি রোমসম্রাট হেরাকল-এর অফাদার এবং তার খ্রস্টধর্মের অনুসারী ।' “আমি বিশ্বাস করলাম না'_ নুশি বলল- “তুমি যদি রোমস্ম্রাটের অফাদার হতে, তাহলে তোমাদের গোত্রের প্রতিটি যুবক তার বাহিনীর সৈনিক হতো । তোমার কি জানা আছে, মুসলমানরা আরিশের পর ফরমাও দখল করে নিয়েছে? তোমাকে আমি আরও তথ্য দিচ্ছি, ফরমার ফৌজের কমান্ড আমার পিতার হাতে ছিল । আমি আমার পিতা ও হবু স্বামীকে কাপুরুষ মনে করি ।' “আমি আমার অফাদারির কথা বলেছি'- সাইলিনুশ বলল- “বেদুইন গোত্রগুলোর আলাদা-আলাদা চিন্তা, ভিন্ন-ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। বেশ কিছুদিন আগেই তাদের আদেশ দেওয়া হয়েছিল, তোমরা বাহিনীতে যুক্ত হয়ে যাও। কিন্তু তারা অস্বীকৃতি জানাল । ওরা স্বাধীনচেতা মানুষ । কারও আদেশ-নিষেধ ওরা মানে না। ওদের বাগে আনতে হলে তোমাকে ওদের ভায়ে-ভায়ে কথা বলতে হবে । নিজের প্রজা মনে করে যদি ওদের সঙ্গে গরু-ছাগলের মতো হাকাতে চেষ্টা কর, তাহলে ওরা তোমাদের পেছনে হাটবে না ।' “তোমার কি জানা আছে'- নুশি জিজ্ঞেস করল- “সাড়ে তিন থেকে চার হাজারের মতো বেদুইন মুসলমানদের বাহিনীতে গিয়ে যোগ দিয়েছে?..." “আমার জানা আছে'_ সাইলিনুশ নুশির কথা কেটে বলল- “এমন একজন মানুষ তৈরি করো, যে মুসলমানদের মতো কথা বলতে জানে এবং তার চলনবলনও মুসলমানদের অনুরূপ । আগে বলো, তুমি কী বলতে চাও । তারপর বলো, তোমার হবু স্বামী কথা বলছে না কেন? ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।