অনিঃশেষ আলো $ ২০৩ ছাড়াতে চেষ্টা শুরু করলে এবার হবু স্বামী তাকে কাবুতে নিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেল । সে পিছনে গিয়ে নুশির কোমরটা ঝাঁপটে ধরল । নুশি নিজেকে ছাড়াতে ছটফট শুরু করে দিল । “ছেড়ে দাও ওকে ।' একটা আওয়াজ গর্জে উঠল । হঠাৎ তিনজন নিথর হয়ে গেল এবং যে যেখানে ছিল থমকে গেল । তারপর আস্তে- আস্তে সোজা হয়ে সেদিকে তাকাল, যেদিক থেকে আওয়াজটা এসেছিল । চা লোকটা একজন অশ্বারোহী । ক্লিনশেভ চেহারা । বয়স পয়তাল্পিশের কাছাকাছি । স্বাস্থবান ও উচা-লম্বা। গায়ের পোশাক ও বেদুইন নেতাদের মতো । প্রভাবদীপ্ত চেহারা | লোকটার ব্যক্তিত্ব নুশি ও তার হবু স্বামীর উপর এমন প্রভাব বিস্তার করল যে, নুশি তরবারিটা নামিয়ে ফেলল এবং খানিক বিস্ময়ের সাথে তাকাতে লাগল । একই প্রতিক্রিয়া নিয়ে নুশির হবু স্বামীও চুপচাপ লোকটাকে দেখতে লাগল । স্পষ্টই বোঝা যাচ্ছিল, এদের দুজনেরই উপর লোকটার আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বেদইন বেচারা তো ভূত্য মানুষ । তাই সে আলাদা সরে একজায়গায় দীড়িয়ে রইল ৷ অশ্বারোহী তাদের নিকটে চলে এল এবং তাদের চারদিকটা চুপচাপ ঘ্বুরে তাদের দেখতে লাগল । অবশেষে সে ঘোড়া থামিয়ে নুশিকে জিজ্ঞেস করল, কে তুমি? নুশি যেন আচদ্বিত সজাগ হয়ে গেল। সে গর্বের সুরে বলল, আমি একজনর সেনাপতির কন্যা এবং সম্রাট হেরাকল-এর রাজপরিবারের সন্তান । ইনি বাহিনীর একজন অফিসার এবং আমার হবু স্বামী । আর এ আমর ভূত্য 1 “তোমাদের ব্যাপার-স্যাপারে হস্তক্ষেপ করার আমার অধিকার না থাকাই উচিত'- লোকটা ঘোড়া থামিয়ে বলল- “কিন্ত আমি তো ব্যাপারটা অন্য রকম দেখেছি। সেজন্য আমি হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছি। তোমরা এখন আমার অঞ্চলে আছ। আমার দায়িত্ব হলো, কেউ বিপদগ্রস্ত হলে আমি তাকে সাহায্য করব । শোনো মেয়ে! তুমি রাজাপরিবারের সদস্যা হও আর কোনো গরিবের কন্যা হও তাতে আমার কিছু যায় আসে না । এরা দুজন তোমার উপর জবরদস্তি করছিল । তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি?' “হয়তবা তুমি আমার কোনো সাহায্য করতে পারবে" নুশি বলল- “এরা আমার উপর অমন কোনো জবরদস্তি করছিল না, যেমনটা আপনি মনে করছেন । আমাকে এরা আমার পিতামাতার কাছে ফিরিয়ে নিতে চাচ্ছেন । আমার এরা শক্র নয় ৷ ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।