Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০২ করে। শুধু একজন মানুষ আছেন, যিনি হামুনকে দেখতে পারেন না । গোব্রপতিদের কেউ হামুনের অনুসারী, কেউ ধর্মনেতার ভক্ত । একে আমি সেই হামুনের কাছে নিয়ে যাচ্ছি। ভালোই হলো, আপনিও এসে পড়েছেন । আপনি আমাদের সঙ্গে চলুন এবং নিজে হামুনের সঙ্গে কথা বলুন ।' “হামুন কী করবে?' নুশির হবু স্বামী জানতে চাইল । “বিষয়টা আমি শাহজাদিকে আগেই বলেছি'- চাকর বলল- “সবার আগে সে দেখবে, শাহজীদির মনোবাঞ্কা পূরণ হওয়ার মতো কিনা । যদি না হয়, তাহলে তিনি পরিষ্কার বলে দেবেন আর শাহজাদি ওখান থেকে ফিরে আসবেন ।' “আমি আশাবাদী, তিনি আমার কাজ সমাধা করে দেবেন'- নুশি বলল- “যদি তার কাছে সত্যিই জাদু থাকে, তাহলে তিনি অবশ্যই আমার বাসনা পুরা করে দেবেন। নুশির হবু স্বামী মধ্যবয়সী ভূৃত্যকে আরও কিছু প্রশ্নোত্তর করল। তার কাছে লোকাটার কথাবার্তা কাচা-কাচা মনে হলো এবং অনুভব করল, লোকটা কুসংস্কারবাদী আর নুশির উক্ত জাদুধকরের কাছে না যাওয়া উচিত | হতে পারে, লোকটা ভেলকিবাজ ও প্রতারক । বেদুইনদের মাঝে এমন কিছু লোক ছিল, যারা মূলত ভেলকিবাজ ছিল এবং মানুষ তাদের খোদার দূত বলে বিশ্বাস করত । নুশির হবু স্বামী তাকে আবারও বোঝাতে চেষ্টা করল, নিজের জাতীয় চেতনাকে তুমি এভাবে লাঞ্ছিত করো না এবং ফিরে চলো । কিন্তু নুশি কোনোমতেই তার বাগে আসছিল না। নুশির হবু স্বামী আবারও তার ঘোড়ার লাগাম ধরে ফেলল এবং ঘোড়াটাকে পিছনের দিকে ঘোরাতে চেষ্টা করল । নুশি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল এবং তরবারি উচু করে ধরে হুষ্কার দিল, তুমি নেমে আসো । নুশির হবু স্বামী ঘোড়া থেকে নেমে এল; কিন্তু সে তরবারি বের করল না। এ তো হতে পারে না যে, সে তরবারি বের করে নুশির মোকাবেলায় অবতীর্ণ হবে । সে নুশির কাছে গিয়ে দীড়ালে নুশি তরবারিটা সজোরে ডানে-বীয়ে ঘুরিয়ে আগাটা হবু স্বামীর বুকের উপর রাখল । “তরবারি বের করো'- নুশি বলল- “আমার থেকে দূরে সরে যাও ।' “এই তরবারিটা আমার বুকে গেঁথে দাও'- নুশির হবু স্বামী বলল- “তারপর তুমি যেখানে খুশি চলে যাও । আমি বেঁচে থাকতে তোমাকে কোথাও যেতে দেব না ।' বেদুইন চাকর দুজনের মধ্যখানে এসে দীড়াল | নুশি তাকে ধমকাতে শুরু করল, মধ্যথান থেকে সরে যাও। কিন্তু তার তো সরবার জো নেই। নাহয় মেয়েটা লোকটাকে খুন করে ফেলে কিনা কে বলবে । নুশি তার হবু স্বামীকে হুঙ্কার দিয়ে চলছে। কিন্তু সে খাপ থেকে তরবারি বের করছে না । ভূত্য একদিকে সরে গিয়ে হঠাৎ খপ করে নুশির তরবারিধারী হাতের কনুইটা ধরে ফেলল । নুশি নিজেকে ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।