অনিঃশেষ আলো $ ২০১ নিঃসন্দেহে তারা যুদ্ধবাজ ছিল । তাদের মাঝে সবচেয়ে বড় দুর্বলতাটা ছিল, তাদের নেতৃত্বের উপর রাজত্ব গালে ছিল । এই চরিত্রটা তাদের বাহিনীকে বুঝ দিয়ে রেখেছিল, তারা রাজা ও সেনাপতিদের দাসানুদাস কিংবা বেতনভূগী কর্মচারী ৷ এই বাহিনীতে জিহাদ নামের কোনো জযবা ছিল না। কিন্তু তার অর্থ এও ছিল না যে, এই বাহিনী লড়াই জানত না । রোমানরা প্রকৃতিগতভাবে লড়াকু ছিল এবং তাদের পিছনে বীরত্ব ও লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাস ছিল । তো সে-যুগে নারীরা একাধিক যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং সফলতা অর্জন করেছিল । এই ইতিহাসকে সামনে রাখলে নুশির ব্যাপারটা বিস্ময়কর মনে হয় না। কিন্তু তার মাঝে দুর্বলতা ছিল, মেয়েটার বয়স কম ছিল এবং তার বিবেকের উপর আবেগ জয়ী ছিল। আরেকটা সমস্যা ছিল, মেয়েটা অসাধারণ সুন্দরী ও খুবই মনোহারিণী ছিল । বেদুইনদের উপর আস্থা রাখা যাচ্ছিল না, তারা নুশির জযবা দ্বারা প্রভাবিত হয়, নাকি রূপ দ্বারা । রূপ ছারা প্রভাবিত হওয়ার মাঝে অনেক বড় শঙ্কা লুকায়িত ছিল। ক কক নুশির হবু স্বামী দেখল, মেয়েটাকে জোর খাটিয়েও পিছনে নেওয়া যাচ্ছে না, কোনো যুক্তি-প্রমাণও সে মেনে নিতে সম্মত হচ্ছে না । আবার মেয়েটাকে একলাও ছেড়ে যাওয়া সন্ভব নয় । এমন একটা রূপসী যুবতী মেয়েকে বেদুইনদের কাছে যেতে দেবে তাতেও তার মন সরছে না । কিছুক্ষণ ভাবনার জগতে ঘ্বুরপাক খেয়ে নুশির বেদুইন চাকরকে জিজ্ঞেস করল, একে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? “আমার উপর দায় চাপানো ঠিক হবে না'- ভয়ে আড়ুষ্ট মধ্যবয়সী চাকর ভূত্যসুলভ কণ্ঠে বলল- “শাহজাদির সঙ্গে আপনি নিজে কথা বলে দেখেছেন । তিনি আপনার কথা মান্য করার পরিবর্তে তরবারি বের করে হাতে নিয়েছেন । আপনি-ই চিন্তা করুন, তার সঙ্গে না এসে পারা আমার পক্ষে সন্তভব ছিল কিনা ।' নুশির হবু স্বামী চাকরকে ধমক দিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর দাও, নুশিকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ। “হামুনের কাছে ।' চাকর উত্তর দিল । “হামুন কে? “সবাই তাকে জাদুকর বলে'_ চাকর উত্তর দিল- 'লোকটা জাদুকর হতেও পারে, না-ও হতে পারে । এটা আমার জানবার বিষয় নয়। আমি জানি, তার কাছে অদৃশ্যের জ্ঞান আছে, যার উপর ভিত্তি করে তিনি সেসকল প্রশ্নের উত্তর প্রদান করেন, যা অন্য কারও কাছে পাওয়া যায় না। চাই প্রশ্নটা ভবিষ্যত সম্পর্কেই হোক । তার এই অদৃশ্য শক্তির কারণে প্রতিজন বেদুইন তার প্রতিটি কথা মান্য ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।