অনিঃশেষ আলো $ ২০০ “শেষ পর্যন্ত আমাকে মরতেই হবে"- নুশির হবু স্বামী বলল- “কিন্তু আমি রোমের খাতিরে কোনো মুসলমানের হাতে মৃত্যুবরণ করা বেশি পছন্দ করব | আমি জানি, তুমি বেদুইন-নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছ। কিন্তু এটা কোনো নারীর কাজ নয়। এটা সেনাপতি পর্যায়ের ব্যাপার । এই বেদুইনরা অল্পবয়স্কা মনে করে তোমাকে পাত্তা দেবে না।' “তুমি কোন পুরুষদের কথা বলছ?'_ নুশি তাচ্ছিল্যের সুরে বলল- “হেরাকলের? মুকাওকিসের? সেই আতরাবুনের, নিজেকে জগতের সবচেয়ে বড় বীর ও বিচক্ষণ সেনাপতি যনে করে? কোথাও এরা সবাই? সবাই আপন-আপন জায়গায় বিলাসিতায় ডুবে আছে আর আমার বাবাকে সামনে রেখেছে । আব্বাজান মুকাওকিস ও আতরাবুনকে সংবাদ পাঠিয়েছিলেন, তিন-চার হাজার বেদুইন মুসলমানদের সাথে গিয়ে যোগ দিয়েছে এবং তারা তরিতরকারি ও গবাদি পণ সংহ করে মুসলমানদের সরবরাহ করছে। কিন্তু কেউ এর প্রতিকারের চিন্তা করলেন না । এবার এই কাজটা আমি করব ।' “ফরমা পর্যন্তই রোম সাম্রাজ্যের ইতি নয় নুশি!'- নুশির হবু স্বামী বলল- 'এটিই শেষ দুর্গ, যেটি মুসলমানরা জয় করেছে । আর নয় । সামনে তাদের জন্য মৃত্যু ছাড়া কিছু নেই । আমাদের গোয়েন্দারা খুব কাছে থেকে তাদের অবলোকন করছে । তারা পিছন থেকে কোনো সাহায্য পাচ্ছে না। ফরমায় তাদের জানি ক্ষতি হয়েছে ব্যাপক । বেদুইনরা বেশিরভাগ প্রাণ হারিয়েছে ৷ তাদের শক্তি কমে যাচ্ছে । পিছন থেকে সাহায্য আসার পথ আরও দীর্ঘ হয়ে গেছে। সাহায্য যদি আসেও, পথেই তাদের গতিরোধ করে নিঃশেষ যদি নাও করতে পারি দুর্বল অবশ্যই করে দেব। সেই ব্যবস্থা আমরা করে রেখেছি ।' “তুমি যদি সেনাপতি হতে, তাহলে হয়ত আমি তোমার কথাগুলো আমলে নিতাম'- নুশি বলল- “তুমি নিমপদের একজন দায়িত্বশীল । শোনা কথাগুলোই কেবল আমাকে শোনাচ্ছ। কিন্ত্ব উচ্চপর্যায়ে আমি এমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না । আমি মুসলমানদের থেকে ওই মিশরি বেদুইনদের সরিয়ে আনতে চাই । যদি না পারি, তাহলে এখনও হাজারো বেদুইন আছে, যারা না আমাদের সঙ্গে আছে, না মুসলমানদের সঙ্গে । তাদের আমি আমার দলে ভিড়িয়ে নিতে চাই । তাদের ছারা আমি একটা বাহিনী গঠন করব এবং পরে মুসলমানদের পথ আটকাব । এটা আমার প্রত্যয় । এর জন্য আমি তোমার ভালবাসাকে অতি সহজেই জলাগ্রলি দিতে পারব ।' সে-যুগের ইতিহাস যদি একটু গভীর মনে অধ্যয়ন করা হয়, তাহলে এই রোমান মেয়েটার এই প্রত্যয় বিস্ময়কর মনে হয় না। সেযুগে এমন কয়েকটা যুদ্ধ সংঘটিত হয়েছে, কোনো-না-কোনো নারী যেগুলোর নেতৃত্ব দিয়েছে এবং বড়-বড় বাহিনীর মুখ ফিরিয়ে দিয়েছে । রোমানদের মাঝে সামরিক চেতনা বিদ্যমান ছিল এবং ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।