Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৫ ২০ রং সস সে-সময় বাইতুল মুকাদ্দাসে রোমানদের বিখ্যাত এক সেনাপতি ছিলেন, যার নাম ছিল আতরাবুন । তার সামরিক যোগ্যতা ও রণকৌশলে তিনি এতটাই দক্ষ ছিলেন যে, অনেক সময় সম্রাট হেরাকল স্বয়ং তার সামনে মাথা নুইয়ে দিতেন। এই সেনাপতি ছিলেন সালার আমর ইবনে আস (রা.)-এর প্রতিপক্ষ । হযরত আমর ইবনে আস রো.) হযরত খালিদ ইবনে অলীদ (রা.)-এরই মতো সুদক্ষ সমরনায়ক ছিলেন । শক্রকে ধোকা দেওয়ার ঢং বেশ ভালোই জানতেন। হযরত ওমর (রো.)ও তার এই যোগ্যতা ও গুণ সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন । আর সেজন্যই তিনি বাইতুল মুকাদ্দাস জয়ের দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন। আরবের আতরাবুনকে রোমের আতরাবুনের মোকাবেলায় জড়িয়ে দিলাম ৷ এবার দেখব, ফলাফল কী আসে ।' হযরত ওমর (রা.) আতরাবুনের সমরকৌশল সম্পর্কে অবহিত ছিলেন। তিনি জানতেন, রণাঙ্গনে আতরাবুন শেয়ালের মতো এমন কৌশল অবলম্বন করে যে, শত্রু তার ফাদে আটকে যায় এবং বুঝতেই পারে না, কী থেকে কী হয়ে গেল। পাশাপাশি আমীরুল মুমিনীন এও জানতেন, এই গুণ ও যোগ্যতাগুলো আমর ইবনে আস (রা.)-এর মাঝেও বিদ্যমান আছে। আমর ইবনে আস (ো.) বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা হলে দেখতে পেলেন, আতরাবুন তার বাহিনীসহ আজনাদাইনের দিকে যাচ্ছেন । আজনাদাইন ও বাইতুল মুকাদ্দাসের মধ্যকার ব্যবধান তেমন বেশি ছিল না। আমর ইবনে আস রো.) আতরাবুনের বাহিনীটা দেখলেন । পরে নিজের বাহিনীর প্রতি তাকালেন । অনুভূত হলো, সহযোগী বাহিনীর তার বড় বেশি প্রয়োজন; আতরাবুনের সামনে তার এই ক্ষুদ্র বাহিনীটি টিকতে পারবে না। হযরত ওমর (রা.) সংবাদ পাওয়ামাত্র পেছন থেকে সহযোগী বাহিনী রওনা করিয়ে দিলেন এবং আমর ইবনে আস (রা.) আজনাদাইন ও বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একজায়গায় ছাউনি ফেলে অবস্থান নিলেন । আমর ইবনে আস (রা.) বুদ্ধি ঠিক করলেন, সামরিক আক্রমণের আগে একটি মনস্তাত্বিক আক্রমণ চালা । তিনি সন্ধির প্রস্তাব দিয়ে আতরাবুনের কাছে দুজন দূত প্রেরণ করলেন । কিন্তু তারা আসলে ছিল গোয়েন্দা । তীর প্রকৃত উদ্দেশ্য ছিল গোয়েন্দাগিরি যে, তোমরা দুর্গের অভ্যন্তরে গিয়ে দেখে আসো, তাদের সৈন্যসংখ্যা কত, প্রতিরক্ষাব্যবস্থা কেমন এবং দুর্গের ফটক কতখানি মজবুত ইত্যাদি । আতরাবুন দূতদের সসম্মানে বসালেন এবং ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।