Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৯ শোনাতে পারত; কিন্তু কোনো বুদ্ধিদীপ্ত পরামর্শ দেওয়ার যোগ্যতা ছিল না। অপরদিকে নুশি ছিল আবেগতাড়িতা | মেয়েটা যদি পুরোপুরি পাগল নাও হয়ে থাকে, আধাপাগল হয়েছিল তাতে কোনো সন্দেহ ছিল না। বয়সটাও ছিল তার যৌবনের । এটা মস্তিষ্কের উপর আবেগ-জযবা বিজয়ী হওয়ারই বয়স । সূর্যটা যখন মাথার উপর উঠে এল, তখন নুশি তার বেদুইন চাকরের সঙ্গে বেদুইনদের এলাকায় প্রবেশ করল । এ সময়ে তারা পিছনে ধাবমান ঘোড়ার পদধবনি শুনতে পেল । দুজনে পিছনের দিকে ফিরে তাকাল । এক অশ্বারোহী প্রবল বেগে তাদেরই দিকে ছুটে আসছে। ওখানে বন খুব ঘন ছিল। কিন্ত এমন কোনো পাথর টিলা বা আড়াল ছিল না, যার পিছনে লুকানো যায় । অশ্বারোহী তাদের দেখেও ফেলেছিল । নুশি চাকরকে বলল, লোকটা যে-ই হোক ওকে বলো না, আমরা কোথায় যাচ্ছি । যদি সমস্যা মনে করি, তাহলে দুজনে মিলে ওকে হত্যা করে ফেলব । আমাদের সঙ্গে তরবারিও আছে, খঞ্জরও আছে। অশ্বারোহী নিকটে এসে পড়ল । নুশি তার ডাক শুনতে পেল । 'নুশি।'- অশ্বারোহী ভাকল- “থেমে যাও; আমি তোমার পেছনে এসেছি” নুশি ঘোড়া থামাল এবং পিছনের দিকে ফিরে তাকাল । তার হবু স্বামী আসছে । “কোথায় যাচ্ছ নুশি।' নুশির হবু স্বামী জিজ্দেস করল । “হেরাকল-এর আত্মমর্যাদাবোধ জাগাতে'- নুশি উত্তর দিল- “যদি না জাগে, তাহলে রোমের মর্ধাদাকে চিরতরে দাফন করে আসব ।' হবু স্বামী- যার নাম ইতিহাসে পাওয়া যায় না- নুশির এতটুকু কথাতেই বুঝে ফেলল, মেয়েটা মানসিকভাবে ঠিক নেই । সে নিজের ঘোড়াটা নুশির ঘোড়ার সামনে নিয়ে তার ঘোড়ার লাগাম ধরে ফেলল আর বলল, আমার সঙ্গে ফিরে চলো । “আমার পথে বাধা সৃষ্টি করো না'- নুশি তরবারিটা বের করে বলল_ “তোমার কাছেও আমি আশা রাখি, আমাকে তুমি সঙ্গ দেবে । কিন্তু তা না করে তুমি আমার পথে প্রতিবন্ধকতা তৈরি করছ। এমন হলে তোমাকে আমি মুসলমানদের চেয়েও ঘৃণ্য শত্র মনে করব । সরে যাও; পথ ছাড়ো ।' ও “তোমাকে আমি আমার ভালবাসার দোহাই দিয়ে বলছি'- হবু স্বামী বলল- “আমি তোমার উপর জবরদস্তি করব না । আমিও রোমান । আমি মরে যাইনি ।' “আমার অন্তরে তুমি ছাড়া কেউ নেই'-_ নুশি বলল- “কিন্ত এই হৃদয় থেকে রোম সাম্রাজ্যের ভালবাসা আমি বের করতে পারব ন। আমার প্রথম ভালবাসা রোম । তারপর তুমি । যদি আমার সঙ্গ দিতে সম্মত হও, তাহলে আমার সঙ্গে আসো । নাহয় আমার হাতে তুমি প্রাণ হারাবে ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।