Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৮ সেনাপতি ক্ষোভে লাল হয়ে উঠে দীড়াল | বলল, আমি এক্ষুনি ওকে ধাওয়া করব। কিন্তু স্ত্রী তাকে ধরে ফেলে বলল, সময় অনেক কেটে গেছে। এখন তাদের পেছনে যাওয়া বোকাবি ছাড়া কিছু হবে না। “নাঃ ওদিকে যাওয়া আমার ঠিক হবে না'_ সেনাপতি সুর বদলে ফেলল- “আমাকে এক্ষুনি বিলবিস পৌছে যাওয়া দরকার । অন্যথায় ওখানে রাষ্ট্র হয়ে যাবে, আমি পরাজিত হয়ে অন্য কোথাও পালিয়ে গেছি । নুশির ব্যাপারে মনটা আমার দুরুদুরু করছে, পাছে ও মুসলমানদের হতে পড়ে যায় কিনা আর কোনো আরব বেদুইন তাকে স্ত্রী বা দাসি বানিয়ে ফেলে কিনা । তা ছাড়া মিশরি বেদুইন নিজেই মেয়েটাকে দখল করে রাখতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। “আমি 'তোমাকে ভুল বলিনি'- সেনাপতির স্ত্রী বলল- “মেয়েটা তোমার পাগল হয়ে গেছে। ও এসেও পড়ে যদি মাথাটা ওর ঠিক হবে না। আমি ওকে বলছিলাম, আবেগকে যারা বিবেকের উপর জরী করে দেয়, তারা ধ্বংসের দিকেই এগিয়ে যায় । কিন্ত্ত আমি দেখলাম, মেয়েটা আবেগের রঙেই ভাবছে- বিবেককে একটুও কাজে লাগাচ্ছে না। ওর এই চাকরটা আর ওস্তাদও ওকে আবেগময় গল্প-কাহিনী শোনাত আর আমরা মনে করতাম মেয়েটার মাঝে জাতীয় মর্যাদাবোধ ও সামরিক চেতনা জাগ্রত হচ্ছে, যা কিনা রোম সাম্ত্াজ্কে মজবুত করে তুলবে । কিন্তু ব্যাপারটা যে ওকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, তা ঘৃণাক্ষরেও কখনও ভাবিনি । পক ক বেদুইন চাকর সৎ ছিল, নাকি অসৎ সে ভিন্ন ব্যাপার | তার জানা ছিল, বেদুইনদের এলাকা কোনটা এবং নুশিকে যার কাছে নিয়ে যাচ্ছে, সে কোথায় থাকে । পথপ্রদর্শন হিসেবে লোকটা বেশ দক্ষ ছিল। কারণ, সে নিজেও বেদুইন ছিল এবং নিজের এলাকা সম্পর্কে পুরোপুরি অবগত ছিল। বেদুইনদের এলাকা দূর-দূরাম্ত পর্যস্ত ছড়িয়ে ছিল। এক তো ছিল সেই অঞ্চল, যেখানে বেদুইনরা মুসলমানদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছিল | অরেকটা অঞ্চল ছিল ফরমা থেকে খানিক দূরে আলাদা একক্থানে, যেটি শ্যামলিমায় পরিপূর্ণ ছিল। এখানেও বেদুইনরা বাস করত । এই সবুজ-শ্যামল এলাকার বেদুইনরা মরু বেদুইনদের থেকে; মানে যারা মুসলমানদের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছিল, তাদের চেয়ে খানিক ভিন্ন ছিল । ছিল এরাও কুসংস্কারবাদী; কিন্ত এদের বোধ-বিশ্বাস অন্যদের থেকে ব্যতিক্রম ছিল। এরাও ভিন্ন ফেরকার খিস্টান ছিল । আসল সমস্যাটা ছিল, বেদুইন চাকর বুদ্ধিমান বা দূরদর্শী লোক ছিল না। নুশির আনুগত্যের সুবাদে সে তার সঙ্গ দিচ্ছিল নুশিকে সে মুসলিমবিরোধী কাহিনী ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।