Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৭ স্ত্রীর মুখে এসব কথা শুনে রোমান সেনাপতি বলে উঠল, এই বেদুইনটাও গাদ্দারি করে গেল । একথা বলে সেনাপতি বোঝাতে চেয়েছিল, বেদুইন চাকর তার মেয়েকে ফুঁসলিয়ে সঙ্গে করে নিয়ে গেছে । মুসলমানদের কাছে গিয়ে মেয়েটাকে সেনাপতির হাতে তুলে দিবে আর তার বিনিময়ে গনিমতের ভাগ নিবে । সেনাপতির এই সন্দেহটা ছিল নিছক অনুমাননির্ভর । প্রকৃত যে-তথ্যটা পরে জানা গেছে, তা হলো, মেয়েটা ফরমা থেকে বের হওয়া অবধিই বলতে শুরু করেছিল, আমি সেই বেদুইনদের কাছে যাব, যারা এখনও মুসলমানদের সঙ্গে যোগ দেয়নি এবং তাদের নেতাদের বলব, আপনারা যে করে হোক গান্দার বেদুইনদের ফিরিয়ে আনুন । এটা কোনো সহজ মিশন ছিল না । নুশি বোধহয় নিজেকে রাজপরিবারের কন্যা আর বেদুইনদের নিজের প্রজা মনে আদেশ চালাতে চাচ্ছিল । কিন্তু পরে সহস্য উন্মোচিত হয়েছিল, বেদুইন চাকর তাকে বলেছিল, আমি তোমাকে এমন এক বেদুইনের কাছে নিয়ে যাব যার হাতে অদৃশ্য শক্তি আছে এবং সে যা চায়, তা-ই করতে পারে । আবার রহস্যময় ব্যাধিও সে সারিয়ে তুলতে জানে । বেদুইন চাকর নুশিকে নিশ্চয়তা দিয়েছিল, এই জাদুকর বেদুইন যদি আদেশ দিয়ে দেয় কিংবা ভয় দেখিয়ে দেয়, তাহলে আর কোনো বেদুইন মুসলমানদের বাহিনীতে গিয়ে যোগ দিবে না এবং ইতিমধ্যে যারা যোগ দিয়েছে, তারাও ফিরে আসবে । নুশির মা সেনাপতিকে আরও জানাল, নুশির আবেগ ও চেতনাগত অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল । ফরমা থেকে খানিক দূরে এসে একটু পরপরই ঘোড়া থামিয়ে বলতে লাগল, আমি যাচ্হি । আমরা তাকে জোর করে সামনের দিতে নিয়ে আসতাম আর সে আবারও দাঁড়িয়ে গিয়ে একই কথা বলত । এলাকাটা এমন ছিল যে, পাথর ও টিলা-টিপির কারণে কয়েক পা পরপরই ডানে-বায়ে মোড় নিতে হতো । আর এতই সংকীর্ণ যে, ঘোড়াগুলো একটার পেছনে একটা সারিবদ্ধভাবে চালাতে হতো । নুশির চেষ্টা ছিল, ও সবার পেছনে থাকবে । বেশ কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর এমন একটা জায়গা এল যে, পেছনের আরোহী সামনের আরোহীর কোনো খবর রাখতে পারছিল না। কাফেলা আসল রাস্তা থেকে সবে দুর্গম পথে অতিক্রম যাচ্ছিল, যাতে মুসলমানরা ধাওয়া করে এসে আমাদের ধরতে না পারে । খানিক প্রশস্ত একটা জায়গায় এসে দেখা গেল, নুশি আমাদের কাফেলার সঙ্গে নেই । বেদুইন চাকরটাও নেই । নুশির হবু স্বামী বলল, আমি ওর পেছনে-পেছনে যাচ্ছি । সে আরও বলল, আপনারা আমার অপেক্ষা করবেন না। সবাই সামনের দিকে এগিয়ে যান। এভাবে সেনাপতির পরিবার বিলবিসের দিকে এগুতে থাকল আর নুশির হবু স্বামী নুশির খোজে তার পিছনে চলে গেল। ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।