অনিঃশেষ আলো $ ১৯৬ আরেকটা হতে পারে না। মুসলমানরা যখন রোমানদের থেকে শাম ছিনিয়ে নিয়ে তাদের মিশর তাড়িয়ে দিয়েছিল, তখন নুশির আবেগের অবস্থা এমন হয়ে গিয়েছিল, যেন এখন মুসলমান যাকেই সামনে পাবে, তাকেই হত্যা করে ফেলবে | এবার সেই মুসলমানরা তাকে তার গোটা পরিবারসহ ফরমা থেকে পালিয়ে যেতে বাধ্য করল । তারা তাদের প্রাসাদ ও মহামূল্যবান হিরা-মাণিক্যের বিশাল একটা স্তূপ ওখানে রেখে পালিয়ে এল । সেনাপতিকে জানানো হলো, ফরমা থেকে বের হওয়ার পরই নুশি বিগড়ে গিয়েছিল । বলছিল, এই অল্প কজন মুসলমান কোনো দিনও ফরমা জয় করতে পারত না। এই সাফল্য তাদের স্রেফ এজন অর্জিত হয়েছে যে, বেদুইনরা তাদের সঙ্গে যোগ দিয়েছিল । এই তথ্যটা সে মুসলমানদের ফরমা আক্রমণের আগেই জেনেছিল । কিন্তু ব্যাপারটাকে সে গুরুত্ব দেয়নি ৷ এখন তার হবু স্বামী তাকে বলল, বেদুইনরা যদি মুসলমানদের সাথে না থাকত, একজন মুসলমানও জীবন নিয়ে পালাতে পারত না। নুশির মা সেনাপতিকে যা শোনাল, তার সারমর্ম হলো, প্রাসাদের মধ্যবয়সী এক চাকর ছিল মিশরি বেদুইন ও ধস্টান । নুশির এই বেদুইনটাকে এত ভালো লাগত যে, লোকটাকে সে তার বিশেষ ব্যক্তিগত বিশ্বস্ত চাকর বানিয়ে নিয়েছিল । এই বেদুইন চাকরের এক যুবক ছেলে বেদুইনদের সেই বাহিনীতে চলে গিয়েছিল, যারা মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছিল । বেদুইনরা কীভাবে মসুলমানদের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছিল, এই ছেলেটা তার পিতাকে তার বিস্তারিত বিবরণ শুনিয়েছে। সে বলেছে, আসমান থেকে ফেরেশতা নেমে এসেছিল এবং তারা বেদুইনদের খোদার বার্তা পৌছিয়েছিল। পুত্র যোগ দিল গিয়ে মুসলমানদের সাথে । কিন্তু পিতা ছিল কষ্টরর খ্রিস্টান আর মুসলমানদের তেমন শক্র, যেমন শক্র মুসলমানরা নুশির । দুজন সমচিস্তার মানুষ ছিল । ফলে এই চাকরটা নুশির খুবই ভালো লাগত । এবার মুসলমানরা যখন ফরমাও জয় করে নিল, তখন সেই পৌঢ় চাকর নুশিকে জানাল, বেদুইনরা যদি আপন জাতি ও ধর্মের সঙ্গে গাদ্দারি না করত, তাহলে মুসলমানরা আমাদের এমন মজবুত দুর্গবদ্ধ নগরীটা জয় করতে পারত না। নুশি আগুনের মতো জ্বলে উঠল আর চাকর তার জুলস্ত আগুনে তেল ছিটিয়ে দিল । এই পরিবারটা যখন ফরমা থেকে বের হলো, তখন নুশি বেদুইন চাকরকে বলল, তুমি আমার সঙ্গে চলো । চাকরও নুশিকে খুব ম্নেহ করত । ফলে নুশির আব্দার সে রক্ষা না করে পারল না। সে নুশির সঙ্গে রওনা হয়ে গেল। তারপর নুশির সঙ্গে সেও নিখোঁজ হয়ে গেছে। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।