Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৫ জিনিস গনিমতের সম্পদ বলে গণ্য করা হয় এবং সেগুলো কোথায়-কোথায় থাকে তাদের বলে দেওয়া হয়েছে। রোমান সেনাপতি সূর্যাস্তের পরও থামল না । ঘোড়া তার বেশ তীব্র গতিতেই এগিয়ে চলছে। তার আশা ছিল, পরিবারের লোকদের সে পথেই পেয়ে যাবে ৷ এই আশা তার পূর্ণ হয়েছে । একটা জায়গায় গিয়ে তাদের পেয়েই গেল । জায়গাটা বেশ সুন্দর ও আরামদায়ক | তার পরিবারের লোকেরা সেখানে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি দিয়েছিল । সবাই তারা ঘোড়ায় চড়ে গিয়েছিল । জায়গাটা ফরমা থেকে দশ-এগারো মাইল দূরে । রোমান সেনাপতি তার পরিবারের লোকদের সঙ্গে মিলিত হলো । সবার আগে সে কন্যার ব্যাপারে জিজ্ঞেস করল, নুশি কোথায়? কাফেলায় সে নুশিকে দেখতে পাচ্ছিল না। “পাগল হয়ে গেছে'- সেনাপতির স্ত্রী উত্তর দিল- 'পাগল-পাগল অবস্থায় কোথাও অদৃশ্য হয়ে গেছে। শুনে প্রথমটায়, সেনাপতি বাকরুদ্ধ হয়ে গেল । পরিবারের সকল সদস্যের উপরও নীরবতা ছেয়ে গেল । কিছুক্ষণ পর হঠাৎ সেনাপতি গর্জে উঠে বলল, আমাকে সঠিক কথাটা বলো; কিছুই লুকোনোর চেষ্টা করো না । তারপর সে মেয়ের হবু স্বামীর কথা জিজ্ঞেস করল, ও কোথায়? বৃদ্ধা সেনাপতিকে বলেছিল, নুশির হবু স্বামী এসেছিল এবং সে-ই সবাইকে সঙ্গে করে নিয়ে গেছে। নুশির ব্যাপারে বলা আবশ্যক, মেয়েটা শাহি মর্যাদাবোধ সম্পর্কে অনেক আবেগময়ী ও অনুভূতিপ্রবণ ছিল । সেনাপতির এই একটা মেয়েই যৌবনে পদার্পণ করেছিল । দুটা ছেলে ছিল তখনও ছোট । কন্যা নুশিকে সামরিক প্রশিক্ষণের জন্য সেনাপতি একজন ওস্তাদ ঠিক করে দিয়েছিল, যে তাকে শাহসওয়ার বানিয়ে দিয়েছিল । তারপর তরবারিচালনা, বর্শাবাজি ও তিরন্দাজির এমন প্রশিক্ষণ দিল যে, মেয়েটা একজন অভিজ্ঞ সৈনিকের মতো শক্রর মোকাবেলায় মাঠে নামার যোগ্যতা অর্জন করে ফেলেছিল । নুশি টগবগে যুবতী ও অতিশয় রূপসী মেয়ে । কিন্তু নিজের মধ্যে সে পুরুষালি নানা গুণ সৃষ্টি করে নিয়েছিল । তার প্রকৃতি যুদ্ধবাজ পুরুষদের মতো হয়ে গিয়েছিল । নুশি পিতাকে প্রায়ই বলত, আমি শামকে রোমান সাগ্রাজ্যে যুক্ত না করে মরব না। নুশির ওস্তাদ তার হৃদয়ে মুসলমানদের বিরুদ্ধে এমন ঘৃণা ভরে দিয়েছিল যে, মুসলমান নামটা শোনামান্রই সে এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করত । তার সেনাপতি পিতার দোমুখো নীতির অবস্থাটা ছিল, একদিকে সে মুসলমানদের সচ্চরিত্রের ভূয়সী প্রশংসা করত অপরদিকে নিজের সন্তানদের হৃদয়ে মুসলমানদের ব্যাপারে এমন ধারণা সৃষ্টি করে দিয়েছিল, যেন এর চেয়ে হীন ও ঘৃণ্য জাতি ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।