Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

. অনিঃশেষ আলো $ ১৯৪ “আপনাকে বড় বেশি বিচলিত দেখাচ্ছে'- বৃদ্ধা বলল- “আপনার জীবন নিরাপদ হোক । পরিবারের সব কজন সদস্য বেরিয়ে গেছে । আপনিও চলে যান এবং প্রস্তুতি নিয়ে ফিরে আসুন । এই নগরীর উপর আক্রমণ করুন । এটি আপনারই থাকবে ।' সেনাপতির ঠোঁটে স্ান হাসি ফুটে উঠল । বৃদ্ধার এই কথাটা তার খুব ভালো লাগল । কারণ, সে জানত, মুসলমানরা যে-নগরী জয় করে, তাকে পুনর্দখল করা প্রায় অসম্ভব । সে ওখান থেকে সরে গেল এবং প্রাসাদের উপর শেষবারের মতো দৃষ্টি ফেলে চলে গেল । সেনাপতির জানা ছিল তার পরিবার কোথায় গেছে। প্রায় ত্রিশ মাইল দূরে আরও একটা নগরী ছিল, সেযুগে তার নাম ছিল বিলবিস । তারা কোন পথে গিয়ে থাকবে, তাও তার জানা ছিল । তারা যে-ফটকে বেরিয়েছে, ওদিক থেকে আক্রমণের কোনো আশঙ্কা ছিল না। কারণ, প্রচীরের সাথেই পাহাড়ের ঢালু ছিল লাগোয়া, যার উপর যে-রাস্তাটা ছিল, সেটা খুবই সরু; এত চিকন যে, একজন মানুষ কিংবা একটা ঘোড়া এপথে চড়তে বা নামতে পারে । ওদিকে কোনো লড়াই ছিল না। একদম নীরবতা বিরাজ করছিল । সেনাপতি নিচে নেমে গেল । আহত হয়ে পড়ে-যাওয়া রোমান অস্বারোহীদের ঘোড়াগুলো ছুটতে-ছুটতে দূর-দুরাস্ত পর্যস্ত ছড়িয়ে গিয়েছিল । সেনাপতি দেখল, তিন-চারটা ঘোড়া ওই পাহাড়টার নিচে চলে গেছে, যার উপর ফরমা নগরীর অবস্থান । সে একটা ঘোড়া ধরে নিল এবং তার পিঠে চড়ে চাবুক কষল । এই পুরোটা অঞ্চল ছিল সবুজ-শ্যামল ৷ কোথাও-কোথাও ঘন বনও ছিল এবং ছোট- বড় পাহাড়ও ছিল । ওখানে গিয়ে মানুষ-ঘোড়া সবাই হারিয়ে যেত । চা রোমান সেনাপতি অনেকখানি পথ অতিক্রম করে ঘোড়া থামিয়ে দিল । গায়ে গরিবানা যে-কাপড়গুলো সামরিক উর্দির উপর জড়িয়ে রেখেছিল, সেগুলো খুলে ফেলে দিল এবং সামনের এগিয়ে গেল । এখন আর তার ধরা পড়ার আশঙ্কা নেই । অঞ্চলটা যদি সমতল হতো, তাহলে এতক্ষণে আরও অনেক দূর চলে যেত । কিন্তু পাহাড়ি অঞ্চলে তাকে একটু পরপরই ডানে-বায়ে মোড় নিতে হচ্ছিল । ফলে সময় লাগছিল বেশি আর পথ কাটছিল কম । ইতিমধ্যে সূর্যও ডুবে গেছে। পিছনে ফরমায় তার প্রাসাদ থেকে গনিমতের সমস্ত সম্পদ খুঁজে বের করে জড়ো করা হলো । হিরা-মাণিক্যের বিশাল এক ভাণ্ডার । অন্যান্য সাজ-সরঞ্াম, কাপড়- চোপড় ইত্যাদিও মহামূল্যবান ৷ মুজাহিদরা পলায়নপর নাগরিদের মাঝে শাস্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করে দিয়েছে । বেদুইনদের উপর বিশেষভাবে নজর রাখা হলো, তারা যেন কোনো নাথরিকের ঘরে প্রবেশ না করে । কোন-কোন ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।