Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৩ সেনাপতি ওখান থেকে সরে দীড়ানোর বা পালিয়ে যাওয়ার চিন্তা-ই করল না। আমর ইবনে আস তার নিকটে পৌছে গেছেন সেনাপতি নিজেকে লুকিয়ে রাখতে কৌশল 'অবলম্বন করল । আমর ইবনে আস (রাযি.)-এর ঘোড়া যখন তার কাছে চলে এল, তখন সে অবনত হয়ে নিজের মাথায় হাত রাখল । সিপাহসালার ও তার রক্ষীরা তার পাশ দিয়ে অতিক্রম করে গেলেন এবং প্রাসাদে গিয়ে ঢুকলেন । “এখানে দীড়িয়ে-দীঁড়িয়ে কী চিন্তা করছ?' রোমান সেনাপতির কানে মৃদু একটা আওয়াজ ঢুকল । হঠাৎ চকিত হয়ে সেনাপতি মোড় ঘুরিয়ে ওদিকে তাকাল । এক বৃদ্ধা তার পাশে দীড়িয়ে । মহিলাকে চিনে না সেনাপতি । তার কোনো এক চাকরের মা, যে কিনা তাকে এই গরিবানা ছদ্রবেশেও চিনে ফেলেছে । মহিলা সেনাপতিকে জানাল, তোমার প্রাসাদের সব কজন সদস্য সে-সময়ই বেরিয়ে গেছে, যখন তারা সংবাদ পেয়েছিল, মুসলমানরা খোলা ফটক দিয়ে নগরীতে প্রবেশ করছে। নগরীর দুটা ফটক বিশেষভাবে ক্ষুদ্র বানানো হয়েছিল এবং খুবই মজবুত ছিল । এই দুটি ফটকের চাবি শাহী রক্ষী বাহিনীর কমান্ডারের কাছে থাকত । বাহিনীর প্রবেশ বা বের হওয়ার কাজে এই ফটকদুটো ব্যবহার হতো না। এই দুটো ফটক কখনও ঘোলা হয়নি । এগুলো রাজপরিবারের জন্য বরাদ্দ ছিল, যে প্রয়োজনের সময় শুধু তারা-ই এগুলো ব্যবহার করবে । কিন্তু সেই যে তৈরির পর তালা ঝুলানো হলো, আর কখনও খোলা হয়নি- খোলার প্রয়োজন হয়নি । প্রথমবারের মতো প্রয়োজনটা এই এখন দেখা দিল । বৃদ্ধা সেনাপতিকে জানাল, মুসলমানরা যখন নগরীতে প্রবেশ করছিল, তখন এই দুটো ফটকের একটা খুলে দেওয়া হলো আর তোমার পরিবারের সকল সদস্য এপথে বেরিয়ে গেল । এদিকটায় কোনো লড়াই ছিল না। “আর আমার মেয়ে? “সেও সঙ্গেই গেছে'- বৃদ্ধা উত্তর দিল- 'তোমার মেয়ের হবু স্বামী এসেছিল । সে-ই সবাইকে সঙ্গে করে নিয়ে গেছে । তুমিও চলে যাও । পাছে এমন না হয় যে, কেউ আপনাকে চিনে ফেলল । তারপর মুসলমানরা আপনাকে গ্রেফতার করে ফেলল ।" “সঙ্গে করে কিছু মালামালও তারা নিয়েছে কি? “কিছুই -নয়'_ বৃদ্ধা উত্তর দিল- “এতটুকু সুযোগও ছিল না যে, শুধু মূল্যবান জিনিসগুলো জড়ো করে নিতে পারে ।' সেনাপতি আবারও প্রাসাদের দিকে তাকাল । এবার মনে হলো, একটা তির এসে তার বুকটায় গেঁথে গেছে । এই প্রাসাদে কী পরিমাণ হিরা-মাণিক্যের ভাণ্তার ছিল তা তো সেনাপতির জানা । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।