অনিঃশেষ আলো $ ১৯২ চলছিল । কিছু লোক ঘরের দরজাগুলো ভিতর থেকে বন্ধ করে চুপচাপ ঘরে বসে রইল । সেনাপতি প্রচণ্ড তাড়ার মধ্যে ছিল । কিন্তু দ্রন্ত হাটছিল না পাছে কেউ তাকে চিনে ফেলে । ধীরপায়ে এমনভাবে হাটছিল, যেন মানুষ তাকে বৃদ্ধ, দুর্বল ও রুগ্ন মনে করে এড়িয়ে যায় । তার বাড়িটা নগরী থেকে খানিক দূরে আলাদা । ওটা ঘর নয়- একটা রাজপ্রাসাদ । ও পর্যস্ত পৌছতে তার অনেক সময় ব্যয় হয়ে গেল। মনে আশঙ্কা ছিল, তার পরিবারের লোকজন যদি যথাসময়ে বেরিয়ে না যায়, তাহলে ধরা পড়ে যাবে ৷ বেশি ভাবনা তার অবিবাহিতা যুবতী ও রূপসী মেয়েটার জন্য । বাড়ির কাছাকাছি চলে এলে সেনাপতি এমন কিছু লক্ষণ দেখতে পেল, যেন তার পরিবারের লোকেরা পালিয়ে গেছে । কয়েকজন মুসলমান প্রাসাদের এরিয়ার মধ্যে প্রবেশ করছে । কয়েকজন প্রাসাদের ভিতরে ঢুকে গেছে । সেনাপতি প্রাসাদের বহিঃফটকের সামনে গিয়ে দাড়াল এবং অনুতাপদদ্ধ চোখে প্রাসাদটা দেখতে লাগল, যেখানে সে রাজপরিবারের একজন সেনাপতি হিসেবে বাস করত । কিন্তু সেই প্রাসাদের দরজা-জানালাগুলোও তার শক্র হয়ে গেছে । একজন মুসলমান প্রাসাদের ভিতর থেকে বের হলো এবং উচ্চ আওয়াজে বলল, সবাই পালিয়েছে । প্রাসাদ একদম শূন্য । সেনাপতি ওখানেই দাঁড়িয়ে রইল । সে নিশ্চিন্ত হলো, তার পরিবারের লোকজন সবাই বেরিয়ে গেছে। ওখানেই দাড়িয়ে-দঁড়িয়ে সেনাপতি প্রাসাদটা দেখতে থাকল । করনা করা যেতে পারে, তখন কেমন বিষাক্ত সাপ, কেমন বিষাক্ত নাগ তার বুকটার উপর দংশন করছিল । এই নগরীর সে শাসক ও সেনাপতিই ছিল না শুধু- রাজা ছিল। এখানকার মানুষের ভাগ্য একা তার হাতে ছিল । এই প্রাসাদে সে যে-বিলাসবহুল জীবন যাপন করেছিলাম, তার স্মৃতিও তার মনে পড়ে গেল । প্রাসাদের সম্মুখে অতি মনোরম ও সুদর্শন একটা বাগান ছিল । সেই বাগানে আর এই প্রাসাদে সে নিষ্কলুষ তরুণী যুবতীদের সম্ভ্রম ভূলুষ্ঠিত করেছিল । আজ আপন অবিবাহিতা যুবতী কন্যার ভাবনা তাকে কুরে-কুরে খাচ্ছে, মেয়েটা পরিবারের লোকদের সঙ্গে এখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে, নাকি কোনো বিজেতার হাতে পড়ে গেছে! “সিপাহসালার আসছেন ।' সেনাপতি পিছন দিক থেকে একটা শব্দ শুনতে পেল । সেনাপতি পিছনের দিকে মোড় ঘুরিয়ে তাকাল । মুসলিম বাহিনীর বিজয়ী সিপাহসালার আমর ইবনে আস আসছেন । তার পিছনে কয়েকজন অশ্বারোহী রক্ষীসেনা । রোমান সেনাপতি আরেকবার প্রাসাদটার পানে তাকাল । এখানে তো তার রক্ষীবাহিনীর একটা ইউনিট চৌকস নয়নে সারাক্ষণ বিদ্যমান থাকত । কিন্তু এখন তাদের চিহ্ৃও নেই । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।