Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯১ সেনাপতি গৃহকর্তার প্রদত্ত কাপড়গুলো নিজের পরিহিত পোশাকের উপরই চড়িয়ে নিল । একটা গরিবানা চোগাও পরে নিল, যেটা তার কাধ থেকে হাটু পর্যস্ত লম্বা ছিল । অতি সাধারণ একটা ময়লা চাদরও ছিল, যার কিয়দংশ মাথায় পেঁচিয়ে নিল, কিয়দংশ ঝুলিয়ে নিল । লোকটা এখনর সেনাপতি নয়- একজন হতদরিদ্ব মানুষ । বারান্দা অতিক্রম করে বাইরে বেরুবার সময় টেরা-বাকা একটা লাঠির উপর তার চোখ পড়ল । সে লাঠিটা তুলে নিল এবং খানিক বাকা হয়ে লাঠিটায় ভর করে হাটতে শুরু করল । দরজার কাছে গিয়ে দীড়িয়ে গেল এবং মোড় ঘুরিয়ে তাকাল । “এত ভয় করো না'_ সেনাপতি গৃহকর্তা ও তার স্ত্রীকে উদ্দেশ করে বলল- “দরজা খোলা থাকলেও কোনো ভয় নেই । মুসলমান বিজিত অঞ্চলের নাগরিকদের ঘরে ঢোকে না এবং কোনো লুটপাট করে না।' “তুমি যাও'- গৃহকর্তা বলল- “আমাদের ভাবনা তোমার ভাবতে হবে না। আমি তোমার সেনাপতিত্বে নয়- তোমার তরবারিতে ভয় পেয়েছিলাম । আমাদের কন্যাদের ভাবনা না হয় না-ই ভাবতে; আপন কন্যার চিন্তায় হলেও তোমার উচিত ছিল শেষ মুহূর্ত পর্যস্ত লড়াই চালিয়ে যাওয়া । প্রয়োজনে লড়তে-লড়তে জীবন বিলিয়ে দেওয়া ৷ যাও; এবার কেউ তোমাকে চিনবে না ।' যদি পালাবার তাড়া না থাকত, তাহলে সেনাপতি একজন অতি সাধারণ মানুষের এই গোস্তাখি ক্ষমা করত না । মাথাটা তার দেহ থেকে আলাদা করে ফেলত । কিন্তু রোষকষায়িত লোচনে একবার তাকিয়ে দেখল শুধু আর বেরিয়ে গেল । তরবারির একটা কোপ মারার সময়টুকুও ব্যয় করা সমীচীন মনে করল না এই রোমান সেনাপাতি । ফস রোমান বাহিনীর এই সেনাপতি লঠিতে ভর করে খানিক ঝুঁকে ধীরে-ধীরে চলে যাচ্ছিল । দেখল, নগরীর অলি-গলি হয়ে তার বাহিনীর সৈনিকরা প্রাণ বাচাতে পালাচ্ছে । কয়েকজন মুসলমানও তার পাশ দিয়ে অতিক্রম করে গেল এবং সে তাদের রক্তমাখা তরবারিগুলো দেখল । চার-পাচবার এমনও হয়েছে যে, গলির মোড় নিতে বিভিন্ন ঘর থেকে পলায়মান কতক লোক তার সঙ্গে ধাক্কা খেয়ে-খেয়ে পালিয়ে গেছে। দু-তিনজন মুসলমান তার চোখে পড়ল, যারা অত্যন্ত উচ্চ আওয়াজে ঘোষণা করে ফিরছিল, নগরীর অধিবাসীরা! তোমরা আপন ঘর-দোর ছেড়ে পলায়ন করো না। লুটমারের জন্য তোমাদের ঘরে কেউ প্রবেশ করবে না। এক মুসলমান বলছিল, কেউ ঘর থেকে বের হয়ো না; খুবই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে । অন্যথায় ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে প্রাণ হারাবে । কিন্ত তারপরও নাগরিকদের মাঝে ছুটোছুটি-হুড়োহুড়ি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।