Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ১৯০ নেমে যেতে পারবে । পারেও যদি নামবে মুসলমানদের বন্দি হিসেবে । কিন্তু পাচিলের উপর তার বাহিনীর মাঝে যে-বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, তাকে কাজে লাগিয়ে সে নুয়ে-নুয়ে পাচিল থেকে নেমে যেতে সক্ষম হলো । নিচেও সেই একই রক্তক্ষয় ও ছুটোছুটির অবস্থা বিরাজ করছিল । সেনাপতি চোখে সরষে ফুল দেখতে শুরু করল | নিজেকে বাঁচানো অসপ্তভব বলে মনে হলো । কিন্ত ভাগ্যটা তার ভালো ছিল যে, কাছেই একটা গলি ছিল । সে গলিটায় ঢুকে পড়ল এবং শুরুতেই যে-ঘরটা পেল, তার দরজায় হাত রাখল । দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সে সজোরে করাঘাত করল । কিন্ত দরজা খুলল না। ঘরের অধিবাসীরা বোধহয় ভয় পেয়ে গিয়েছিল যে, মুসলমান এসে পড়েছে । এখন ঘরে ঢুকে তারা আমাদের সঙ্গে সেই আচরণ করবে, যেমনটা কোনো বিজয়ী বাহিনী বিজিত অঞ্চলের নাগরিকদের সঙ্গে করে থাকে | সেনাপতি নিজের নাম উল্লেখ করে বলল, তাড়াতাড়ি দরজা খোলো । দরজাটা সামান্য ফাঁক হয়ে গেল, যার মধ্য দিয়ে সেনাপতি একটা চোখ দেখতে পেল | সেনাপতি দরজাটা সজোরে ধাক্কা দিয়ে পুরোপুরি খুলে ফেলল এবং ভিতরে ঢুকে পড়ল । সঙ্গে-সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। দরজার একটা পাল্লা খুলে যে- লোকটা উঁকি মেরেছিল, সে ছিল একজন পুরুষ লোক | সেনাপতিকে সে চিনে ফেলল | জিজ্ঞেস করল, যুদ্ধের পরিস্থিতি কী সেনাপতি? সেনাপতি যুদ্ধের পরিস্থিতির ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে কাপা গলায় বলল, এক্ষুনি আমাকে একটা কাপড় দাও । লোকটা সেনাপতির অবস্থা দেখেই বুঝে ফেলল যুদ্ধের পরিস্থিতি কেমন । ভালো হলে তো বাহিনীর সেনাপতি এমন ভীত, এমন সন্ত্রস্ত হয়ে একজন সাধারণ নাগরিকের ঘরে এসে ঢুকতেন না। কিন্তু তারপরও লোকটা দীড়িয়ে তাকিয়ে থাকল । “শোননি আমার কথা?- সেনাপতি আদেশের সুরে ও প্রভাবদীপ্ত কণ্ঠে বলল- *তোমার চোগাটা আমাকে দাও । আমাকে চিনতে পারছ না? আমি তোমাদের সেনাপতি । জলদি করো । “আমি আপনাকে চিনি'- লোকটা তাচ্ছিল্যের সুরে বলল- কিন্ত একজন গরিব মানুষের পোশাক পরলে আপনাকে কে চিনবে? পরিস্থিতি যেমনই হোক লোকটা সেনাপতি বটে । আবার রাজপরিবারের সদস্যও । সর্বেপিরি তাড়া আছে প্রচণ্ড । তাই এই লোকটার তাচ্ছিল্যমাখা কথার উত্তর কথা দ্বারা না দিয়ে এক টানে তরবারিটা বের করে ফেলল এবং আদেশটা পুনব্যক্ত করল । ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এল । সম্ভবত লোকটার স্ত্রী । বলল, ইনি যা চাচ্ছেন তাড়াতাড়ি দিয়ে দাও । তুমিও যেমন মানুষ । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।