অনিঃশেষ আলো ৫ ১৯ মুমিনীন হযরত ওমর (ো.)-এর এই সিদ্ধান্তকে অদূরদর্শিতা বলে মন্তব্য করে বসলেন । তিনি প্রতিবাদী হয়ে উঠলেন। দিনকতক পর তার এই অস্থিরতা ও প্রতিবাদী কথাবার্তা সিপাহসালার আবু উবাইদা (রা.)-এর কানে পৌছে গেল । আবু উবায়দা (রা.) সেখানে চলে গেলেন, আমর ইবনে আস (রা.) যেখানে ছিলেন । বিজিত অঞ্চলগুলো পরিদর্শনে ভ্রমণ করা এবং ওখানকার পরিস্থিতি দেখে আদেশ- নিষেধ জারি করা তাঁর আবশ্যক ছিল । সেই সঙ্গে হযরত আমর ইবনে আস (রা.)- এর সঙ্গে কথা বলা তিনি বিশেষ জরুরি কাজ বলে বিবেচনা করলেন । ওখানে পৌছেই তিনি আমর ইবনে আস (ো.)কে প্রথম কথাটি জিজ্ঞেস করলেন, আপনি এমন খাপছাড়া-খাপছাড়া কথা বলেন কেন, যার ফলে মুজাহিদদের উপর খারাপ ক্রিয়া পড়তে পারে? “আমাদেরকে রোমানদের পিছু নেওয়া দরকার ছিল'- আমর ইবনে আস (রা.) বললেন- “আমি মিশর পর্যন্ত পৌছে যেতে চাই । রোমানরা ছিন্নভিন্ন হয়ে ভয়পাওয়া ভেড়া-বকরির মতো পলায়ন করছিল । আমরা যদি তাদের ধারয়া করতাম, তা হলে অতি সহজে আমরা মিশর ঢুকে যেতে পারতাম ।' “আমি বিস্মিত আমর ইবনে আস।'- আবু উবায়দা (রো.) বললেন_ “আপনি কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন, খ্রিস্টান কাবায়েলিরা প্রতিটি শহরে শুধু এজন্য বিদ্রোহ করেছিল যে, ওখানে আমাদের লোকসংখ্যা খুবই কম ছিল? এ তো মহান আল্মাহ করুণা যে, আমরা প্রতিটি এলাকায় বিদ্রোহ দমন করতে: সক্ষম হয়েছি । আপনি খানিক চিন্তা করুন, আমাদের বাহিনী যদি এই দেশ থেকে বের হয়ে সম্মুখে এগিয়ে যায়, তা হলে আবারও বিদ্রোহ হয়ে যাবে এবং পরিস্থিতি সামাল দেওয়া আমাদের পক্ষে কঠিন হবে ।' নির্ভরযোগ এঁতিহাসিকদের লিখিত ইতিহাস স্থাক্ষ্য দেয়, আমার ইবনে আস রো.) সাধারণ স্তরের সালার ছিলেন না । তীর চিস্তাও ভাসাভাসা বা আবেগতাড়িত ছিল না । মিশরকে সালতানাতে ইসলামিয়ায় যুক্ত করা তার একটি প্রত্যয় ছিল । প্রত্যয়ও এমন, যেন আল্লাহ তাকে একাজেরই জন্য সৃষ্টি করেছেন । মিশরজয় তার জন্য একটি উন্মাদনায় পরিণত হয়েছিল, যে-ব্যাপারে আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) পুরোপুরি অবগত ছিলেন । দিনকতক আগে যখন ফিলিস্তিনে রোমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হচ্ছিল, তখন হযরত ওমর (রা.) বাইতুল মুকান্দাসজয়ের জিম্মাদারি হযরত আমর ইবনে আস (রা.)-এর কীধে অর্পণ করেছিলেন এবং বলেছিলেন, আমি খারাপ সংবাদ শুনতে চাই না । উত্তরে হযরত আমর (রা.) একটি এঁতিহাসিক উক্তি করেছিলেন, “আল্লাহ আমীরুল মুমিনীনকে জয়েরই সং শোনাবেন" । ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।