Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৯ দেখছ না, আমাদের বাহিনী জীবন বাচাতে লড়াই করছে? তারা যুদ্ধও করছে আবার পালাবার পথও খুঁজছে । বেদুইনরা গাদ্দারি করে ফেলেছে ।' “তাহলে আমাদের জন্য আদেশ কী?' অধীন অফিসার জানতে চাইল । “আমার পক্ষ থেকে তোমার জন্য অনুমতি আছে'_ সেনাপতি বলল- “লড়তে চাইলে লড়ো; ভাগতে চাইলে ভাগো 1 “আমাকে এমন কাপুরুষ মনে করবেন না সেনাপতি !'- অফিসার বলল- “আপনি পালাতে বললেই আমি পালিয়ে যাব নাকি! শেষ নিঃশ্বাস পর্যস্ত আমি আপনার সঙ্গ ছাড়ব না।' অফিসার ভিতরের পরিস্থিতিটা দেখল এবং ওখানে দাড়িয়ে-দীড়িয়েই কাছের সৈনিকদের হুঙ্কার দিয়ে আদেশ দিল, মুসলমানরা ভিতরে ঢুকে পড়েছে । তোমরা এখান থেকে মুখ ঘুরিয়ে ভিতরের দিকে ফিরে যাও এবং মুসলমানদের তিরের নিশানা বানাও | রোমান বাহিনীর যে-সৈনিকেরই কানে আওয়াজটা পৌছল, সে-ই মোড় ঘুরিয়ে নগরীর ভিতরে মুসলমানদের উপর তির ছুড়তে শুরু করল । নগরীতে হুলুস্থুল পড়ে গেছে। মানুষ যার-যার ঘর থেকে বের হয়ে পালাতে শুরু করেছে । সৈনিকরা অনেকে লড়ছে । অনেকে আবার বেসামরিক লোকদের মাঝে ঢুকে গিয়ে পালাবার পথ খুঁজছে । মুসলমানরা ঘোষণা করছে, কোনো নাগরিক আপন বাড়ি-ঘর ত্যাগ করে পালাবে না। তোমরা আপন-আপন ঘরে থাকো । কোনো মুসলমান কোনো নাগরিকের ঘরে ঢুকবে না। কোনো লুটপাট হবে না। কোনো নারীর গায়ে হাত তোলা হবে না। “এই হতভাগা মুসলমানরা আমাদের ধোকা দিচ্ছে'_ অফিসার সেনাপতিকে উদ্দেশ করে বলল- এরা জানে, পলায়নকারী জনতা সোনা-চাদি ও অর্থ-কড়ি সঙ্গে করে নিয়ে যাচ্ছে । দৃষ্টি তাদের এসবের উপর ।' “না; ধোকা দিচ্ছে না'- সেনাপতি বলল- “এটিই এই মুসলমানদের গুণ । বিজিত অঞ্চলে তারা কারও ঘরে ঢোকে না । তারা কোনো নারীর গায়ে হাত তোলে না। এই গুণটি যদি আমাদের সৈন্যদের মাঝে থাকত, তাহলে আমরা না শাম থেকে বিতাড়িত হতাম, না আজ এমন দুর্গবদ্ধ শক্ত নগরীটা তাদের হাতে তুলে দিতে হতো । আমাদের সৈনিকরা তো নিজেদেরই লোকদের ঘরে ঢুকে লুটপাট শুরু করে, আপন বোন-কন্যাদেরই সম্ভ্রম বিনষ্ট করে ।' ইতিমধ্যে মুজাহিদরা পাচিলের উপরে উঠে এল এবং সেই তিরন্দাজদের উপর ঝাঁপিয়ে পড়ল, যারা নিচে নগরীর ভিতরকার মুজাহিদদের উপর তির ছুড়ছিল। সেনাপতি একদিকে কেটে পড়ল । তার পোশাকই পরিষ্কার বলে দিচ্ছিল, এই লোকটা সেনাপতি । তার আশা ছিল না, সে জীবন নিয়ে পাচিলের উপর থেকে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।