অনিঃশেষ আলো $ ১৮৮ মুসলমানরা শুধু দেহকেই কৃপোকাত করে না- হৃদয়কেও জয় করে নেয় এবং বিজিত লোকগুলোকে নিজেদের অনুরক্ত বানিয়ে নেয়। তারা নিরস্ত্র, নারী ও দুর্বলদের উপর হাত তোলে না, নাগিরকের সম্পদ লুট করে না, নারীর সন্তরম নষ্ট করেনা। একথাটা সঠিক নয় যে, রোমানদের মাঝে জাতীয় চেতনা ও মর্যাদাবোধ ছিল না। সবই ছিল । তাদের খুন করেছে তো রাজত্বের নেশা খুন করেছে । এখানে এক রোমান মেয়ের একটা ঘটনা উঠে আসছে, যার দ্বারা অনুমিত হয় রোমান বাহিনীতে জাতীয় চেতনা ও মর্যাদাোবোধ কতখনি বিদ্যমান ছিল । মেয়েটার নাম নুশিয়া । এক সেনাপতির কন্যা ছিল, যে কিনা ফরমার রোমান প্রতিরক্ষা বাহিনীর একজন কমান্ডার ছিল | ইতিহাসে এই সেনাপতির নাম পাওয়া যায় না। এই সেনাপতি সম্রাট হেরাকল-এর রাজপরিবারের সদস্য ছিল । নুশিয়ার বয়স তখন বাইশ কি তেইশ বছর। এখনও বিয়ে হয়নি। সেনাবাহিনীরই এক রোমান কর্মকর্তার সঙ্গে তার বিবাহ ঠিক হয়েছিল । এই কর্মকর্তাও রাজপরিবারের সন্তান । এরা সবাই নুশিয়াকে সংক্ষেপে নুশি বলে ডাকত । এই উপাখ্যানটি আমরা পিছনে সেই সময়টায় নিয়ে যাচ্ছি, যখন মুসলমানরা ফমরাম দুর্গে প্রবেশ করছিল এবং দুর্গের ভিতরে-বাইরে সমানভাবে রক্তক্ষয়ী লড়াই চলছিল । এটি ফরমার চূড়ান্ত লড়াই ছিল । নুশির সেনাপতি পিতা তখন পাঁচিলের উপরে দীড়িয়ে ঘোরতর এই যুদ্ধটা অবলোকন করছিল । তার নিশ্চিত অনুমিত হয়ে থাকবে, মুসলমানরা ফরমা জয় করে ফেলেছে এবং তার বাহিনী পরাজয়ের যুদ্ধ লড়ছে। যুদ্ধের পরিস্থিতি এরূপ ছিল যে, রোমান বাহিনী এখন দুর্গের প্রতিরক্ষার জন্য নয়- নিজেদের প্রাণ রক্ষার নিমিত্ত লড়াই করছে । তারা শোচনীয়রূপে কাটা পড়ছিল । সেনাপতি পাচিলের উপর থেকে প্রথমে বাইরের দিকে তাকাল । তারপর ভিতরের দিকে তাকাতে লাগল | তার এক অধীন এসে তার পাশে দীড়াল এবং বলল, ভালো হতো যদি মুসলমানদের ভিতরে আসতে দেওয়া হতো আর আমাদের বাহিনী বাইরে থাকত । তারা বাইরে থেকে মুসলমানদের উপর আক্রমণ করে তাদের নিঃশেষ করে দিত । লোকটি বলল, মুসলমানদের সংখ্যা খুবই কম | ফলে তাদের কুপোকাত করা এমন কঠিন কিছু নয়, যাকে আমরা অসম্ভব বলতে পারি । “আমি শাম থেকে এসেছি" - রোমান সেনাপতি পরাজিত কণ্ঠে মুখে কৃত্রিম হাসি টেনে বলল- “আমি মুসলমানদের লড়তে দেখেছি । নিজেও তাদের সঙ্গে লড়েছি। তুমি এদের গুটিকতক বলছ। সংখ্যার এই স্বল্পতা-ই তাদের আসল শক্তি । এই পরিস্থিতিতে কি তুমি তোমার বাহিনীকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবে? তুমি কি ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।