অনিঃশেষ আলো & ১৮৭ কিন্তু তাদেরই লিখিত ইতিহাস তাদের এই মনগড়া মূল্যায়নকে অসত্য, অবাস্তব ও কাল্পনিক বলে প্রমাণিত করে । এটুকু সত্য যে, বিনয়ামিন কিবতি খ্রিস্টানদের নির্দেশনা দিয়েছিলেন, তারা যেন গা লাগিয়ে যুদ্ধ না করে । ইতিহাসে পরিসংখ্যানও পাওয়া যায় যে, রোমান বাহিনীতে কিবতি খিিস্টানদের সংখ্যা ছিল খুবই নগণ্য । তারা যদি বিদ্রোহী হয়েও যেত, তবু তাতে সামরিক দিক থেকে রোমানদের তেমন কোনো ক্ষতি হতো না। বাকি থাকল হেরাকল-এর প্রধান বিশপ কায়রাসের ব্যাপারটা । এ ক্ষেত্রে সত্য ও সঠিক তথ্য হলো, সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর সঙ্গে তার কোনো যোগাযোগই হয়নি । না আমর ইবনে আস-এর আশা ছিল, কায়রাসকেও তিনি তার সমর্থন ও সহযোগী বানিয়ে নিবেন । কায়রাস ও হেরাকল-এর মাঝে অন্য কোনো ব্যাপারে বিরোধ থাকলেও থাকতে পারে । কিন্তু মিশরের প্রতিরক্ষার ব্যাপারে তারা একমত ছিলেন । একথাটা সঠিক যে, বেদুইনরা মুসলমানদের সঙ্গে এসে যোগ দিয়েছিল এবং সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) তাদের অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়েছিলেন । কিন্তু যুদ্ধটা তারা ঠিকভাবে লড়তে পারেনি । তারা যুদ্ধবাজ ছিল বটে; কিন্তু সুসংগঠিত বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে লড়াই করার অভিজ্ঞতা তাদের ছিল না । একারণেই ফরমার লড়াইয়ে তাদের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল । ক সস একথাটাও সত্য যে, ফরমার লড়াইয়ে রোমান বাহিনীতে বেশিরভাগ সৈন্য তারা ছিল, যারা শাম থেকে পরাজিত হয়ে পালিয়ে এসেছিল । তাদের অনেকে আহতও হয়েছিল । তাদের উপর মুসলমানদের যে-আতঙ্ক তৈরি হয়েছিল, তা তখনও পর্যস্ত বিরাজমান ছিল । মুকাওকিস নতুন বাহিনী গঠন করে নিয়েছিলেন বটে; কিন্তু পুরাতন সৈন্যরা নতুন সৈন্যদের মাথায় বুঝ ঢেলে দিয়েছিল, মুসলমান জীবনের মায়া ত্যাগ করে বীরের মতো লড়াই করে এবং নিজেদের জীবনগুলো কুরবান করে দেয় । কোনো পরিস্থিতিতেই তারা পিছনে হটে না । পুরাতন সৈন্যরা নতুন সৈন্যদের মাথায় একথাও ঢুকিয়ে দিয়েছিল যে, মুসলিম বাহিনীর প্রতিজন সদস্য যুদ্ধকে যার- যার নিজের কাজ মনে করে লড়াই করে । এই আতঙ্ক ছাড়াও রোমান বাহিনী মুসলমানদের সদাচার ও সচ্চরিত্র দ্বারাও প্রভাবিত ছিল । বিশেষ করে বেসামরিক খিস্টানরা মুসলমানদের চরিত্র ও সদাচার দ্বারা খুবই প্রভাবিত ছিল । তারা বলত, মুসলমানরা লড়াই করে জালেমের মতো । কিন্ত বিজয়ের পর পদানত মানুষগুলোর জন্য তারা রহমতের ফেরেশতা হয়ে যায় । তাদের এই মন্তব্য অমুসলিম এতিহাসিকদের লিখিত ইতিহাসেও পাওয়া যায় যে, ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।