পাচ ফরমার বিজয়কে অমুসলিম এঁতিহাসিকরা বিস্ময়কর বলে অভিহিত করেছেন । কিন্তু ঈমানদার লোকদের জন্য তাতে বিস্ময়ের কোনো ব্যাপারই ছিল না। ইসলামের ইতিহাস এমন বহু অলৌকিক বিজয়ের ঘটনায় ভরপুর । মুসলিম সেনাপতিদের অন্তরে এমন কোনো লোভ ছিল না যে, তারা রোমান সেনাপতিদের প্রাসাদগুলো থেকে হিরা-মাণিক্যের ভাপ্তার ও অন্যান্য গনিমতের সম্পদ লাভ করে বিভ্রশালী হয়ে যাবেন এবং বিলাসিতার জীবন যাপন করবেন । সাধারণ মুজাহিদদের অস্তরেও এমন কোনো বাসনা ছিল না। তারা এসব অভিযানকে “আল্লাহর পথে জিহাদ" জ্ঞান করেই জীবনের বাজি লাগিয়েছিলেন । প্রত্যয় তাদের ব্যক্তিগত নয়- দীনি ও জাতীয় ছিল। এর চেয়ে বড় অলৌকিক ঘটনা আর কী হতে পারে যে, মুসলমানরা ইরান ও রোমের মতো বৃহৎ সামরিক শক্তিগুলোকে- ইতিহাস যাদের অজেয় বলে আখ্যায়িত করেছিল- দুমড়ে-মুচড়ে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছিল এবং সেই অঞ্চলগুলোতে আজও ইসলামের পতাকা অতিশয় গর্ব ও মর্যাদার সাথে পতপত করে উড়ছে। ফরমার বিজয় অমুসলিম এঁতিহাসিকদের জন্য বিস্ময়কর ছিল। ফলে তারা এর কতগুলো হেতু খুঁজে বের করেছেন এবং সেগুলোকে ইতিহাসের পাতায় ঠাই দিয়েছেন । যেমন- তারা লিখেছেন, এমন স্বল্পসংখ্যক মুসলমানের পক্ষে এত বিশাল ও শক্তিধর বাহিনী থেকে ফরমার দুর্গবদ্ধ নগরীটা নিয়ে নেওয়া সম্ভব ছিল না। তারপরও তারা এজন্য নিতে পারল যে, রোমান বাহিনীতে যে-কিবতি খরিস্টানরা ছিল, বিনয়ামিনের আদেশে তারা যুদ্ধই করেনি । তাদের কিছু সৈন্য আপন বাহিনীর শক্র হয়ে গিয়েছিল এবং লুটপাট করেছিল । তারা আরেকটা কারণ দেখিয়েছেন যে, হেরাকল-এর সরকারি খিস্টবাদের বিশপ কায়রাস তলে-তলে হেরাকল-এর বিরোধী হয়ে গিয়েছিল এবং তিনিও মুসলিম সেনাপতির সঙ্গে গাটছড়া বেঁধে নিয়েছিলেন । সর্বোপরি সমস্ত মিশরি বেদুইন মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছিল। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।