অনিঃশেষ আলো $ ১৮৪ এই পরিকল্পনা অনুসারেই সে দুর্গ থেকে বাইরে বের হয়ে বেশি-বেশি আক্রমণ করেছিল । এবার পরিকল্পনার সর্বশেষ পর্বটি বাস্তবায়নের পালা । রোমান সেনাপতি দিল | আগেকার সাফল্যগুলোতে এরা খুবই উৎফুল্ল ছিল । এবারও চোখে সুনিশ্চিত সফলতা-ই দেখছিল । সংখ্যাও এবার আগের তুলনায় বেশি । ফলে এবার তারা পূর্বাপেক্ষা অধিক দুঃসাহসী হয়ে উঠল । এই বিপুলসংখ্যক সৈন্য অবরোধের উপর আক্রমণ চালালে আমর ইবনে আস (রাষি.) তার সালারদের যে-পরিকল্পনা দিয়েছিলেন, মুজাহিদরা সেই অনুপাতে লড়াই 'করার পরিবর্তে পাহাড়ের উপর থেকে এমনভাবে নামতে শুরু করল, যেন তারা ভয়ে পালাচ্ছে । রোমানরা আগেকার সাফল্যগুলোর নেশায় চুর হয়ে তাদের পিছনে এল । এই পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমর ইবনে আস (রাযি.) তার কয়েকটি ইউনিটকে রিজার্ভ রেখেছিলেন । যেইমাব্র রোমান সৈনিকরা পাহাড়ের ঢালে নেমে এল, অমনি মুজাহিদদের রিজার্ভ ইউনিটগুলো তৎপর হয়ে উঠল এবং তাদের পিছনে; মানে প্রাচীর আর রোমান সৈন্যদের মধ্যখানে পৌছে গেল এবং রোমার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল । একটা ইউনিট; মানে অল্প কজন মুজাহিদ ফটক অতিক্রম করে দুর্গের অভ্যন্তরে ঢুকে পড়ল । ওদিককার রোমান সৈনিকরা মুজাহিদদের ফাদে চলে এল । এবার পাহাড় থেকে নেমে আসা মুজাহিদরা পুনরায় পাহাড়ে উঠতে শুরু করল এবং তারাও রোমান সৈনিকদের কচুকাটা করতে লাগল । তাদের আক্রমণে হতাহত হয়ে রোমান সৈনিকরা নিচে গড়িয়ে-গড়িয়ে পড়তে লাগল । এই চাল নগরীর শুধু একদিকেই চালা হয়নি; বরং অপর আরেক দিকেও একই পরিস্থিতি তৈরি হয়ে গেলে মুজাহিদরা ওখানেও রোমান সৈনিকদের পিছনে চলে গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং কিছু মুজাহিদ দুর্গের ভিতরে ঢুকে গেল । এমন পরিস্থিতির জন্য রোমানরা মোটেও প্রস্তুত ছিল না। তারা প্রথম দিককার সফলতাগুলোকে মাথায় রেখে এবারও নিশ্চিত সাফল্যের স্বপ্নে বিভোর ছিল । দুর্গের ভিতরে ঢুকে-পড়া-মুজাহিদদের লড়তে হলো বটে; কিন্তু তারা অন্যান্য ফটকগুলোও খুলে দিল। ওদিকে রোমানদের বেশিরভাগ সৈনিক নগরীর বাইরে মুজাহিদদের তরবারির আঘাতে কর্তিত হচ্ছে। দৈহিক ক্ষতি মুজাহিদদেরও হচ্ছিল । কিন্ত প্রতিজন মুজাহিদ এই যুদ্ধকে নিজের ব্যক্তিগত লড়াই মনে করে লড়ছিল । নিহতদের বেশিরভাগ হলো বেদুইনদের | তার কারণ ছিল, তারা এমন যুদ্ধ লড়ায় অভ্যন্ত ছিল না। এমন লড়াই তারা কখনও লড়েনি । তারপরও তারা রোমানদের ব্যাপক ক্ষতিসাধন করল | ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।