অনিঃশেষ আলো $ ১৮৩ সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর এ ধরনের যুদ্ধ লড়ার বিশেষ অভিজ্ঞতা ছিল । সেই অভিজ্ঞতা অনুসারে তিনি একটা পরিকল্পনা তৈরি করে নিলেন । বাহিনীর একটা অংশকে এই পরিকল্পনায় যুক্ত করে নিলেন এবং ভিতর থেকে আক্রমণ এলে কী করতে হবে তাদের বুঝিয়ে দিলেন । একদিন দুর্গের এক দিককার দুটি ফটক খুলে গেল । রোমান বাহিনী অপ্রতিরোধ্য প্রোতের মতো তীব্র গতিতে বাইরে বেরিয়ে এল এবং সেই দিক থেকেই মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল । আমর ইবনে আস যে-সালারকে এই পরিকল্পনাটা দিয়েছিলেন, তিনি নগরীর এক পার্থ ছিলেন । তিনি দ্রদতগতিতে নড়ে উঠলেন এবং নিজের বাহিনীটা নিয়ে প্রাচীরের কাছে চলে এলেন । লক্ষ তার ফটকগুলো কজা করা । কিন্ত রোমানদের বের হওয়ার গতি ছিল খুবই তীব্র । তারা দেখে ফেলল এবং তহক্ষণাৎ ফিরে যেতে উদ্যত হলো । কিন্তু তারপরও মুসলমানরা তাদের আটকে দিল। এবার রোমানদের যে-বাহিনীটা আক্রমণের জন্য বের হলো, সংখ্যায় তারা আগের তুলনায় অনেক বেশি ছিল । মুসলমানদের এই বাহিনীটি জমে মোকাবেলা করল । তাদের সংখ্যা রোমানদের চেয়ে অনেক কম ছিল । কিন্তু তারপরও তারা অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ করল | অনেক মুজাহিদ শহীদ হয়ে গেল । রোমানরাও প্রাণ হারাল অসংখ্য | কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় তারা মুসলমানদের পরাস্ত করে দুর্গে টুকে গেল এবং ফটকগুলো বন্ধ করে দিল। মুসলমানদের সৈন্যসংখ্যা আরও কমে গেল । নগরীর প্রতিরক্ষাব্যবস্থা এমনই সুদৃঢ় ছিল যে, নগরীর বাইরে যে-গাছগুলো ছিল, সেগুলো সব কেটে ফেলল, যাতে অবরোধকারীরা গাছে চড়ে প্রাচীরের উপর তির ছুড়তে না পারে । আমর ইবনে আস ও তার সালারদের জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যে-অবস্থায় বড়- বড় সেনাপতিরাও নিরাশ হয়ে যান । কিন্তু সিপাহসালার আমর ইবনে আস (রাষি.) তার সালারদের বললেন, নিরাশার মতো পাপ যেন না করা হয় । ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে । তিনি আরও বললেন, এখানে যদি আমরা হেরে যাই, তাহলে দরবারে খেলাফতে আমাদের কোনোই মূল্য থাকবে না। তিনি তার সালারদের আরও একটা পরিকল্পনা দিয়ে বললেন, এই পরিকল্পনায় সম্ভাবনা আছে, আমাদের অর্ধেক সৈন্য এখানেই নিঃশেষ হয়ে যাবে । কিন্তু জয় সুনিশ্চিত । ইতিহাস বিস্ময় প্রকাশ করেছে, এমন গুরুতৃপূর্ণ নগরীটার প্রতিরক্ষা ইউনিটগুলোর কমান্ড করতে না মুকাওকিস এসেছিলেন, না আতরাবুন। ইতিহাসে সেই সেনাপতির নাম খুঁজে পাওয়া যায় না, যে'এই যুদ্ধে রোমান বাহিনীর কমাভভার ছিল । তা যে-ই ছিল, সে মুকাওকিসের নির্দেশনা অনুযায়ী কমান্ড করছিল । পুরো নির্দেশনা ও পরিকল্পনা তাকে অবরোধের আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।