অনিঃশেষ আলো $ ১৮২ চা লক্ষ্যে পৌছতে মুসলিম বাহিনীর আরও কয়েক দিন সময় ব্যয় হয়ে গেল। এই ফাঁকে এসকান্দারিয়া থেকে মুকাওকিসের পাঠানো রোমান বাহিনীও ফরমা পৌছে গেল । এসেই তারা ফরমার বাহিনী থেকে কিবতি খ্রিস্টানদের বের করে দিল। এভাবে ফরমার প্রতিরক্ষা আরও মজবুত হয়ে গেল। মুজাহিদরা ফরমাকে অবরোধে নিয়ে নিল। কিন্তু নগরীর অবস্থান পাহাড়ের উপর হওয়ার কারণে নগরীর আশপাশের জায়গা ছিল সংকীর্ণ । ফলে নগরীর প্রাচীর ও দুর্গ থেকে আসা তির সহজেই যুসলমানদের ঘায়েল করতে লাগল । নগরীর জন্য খোদ পাহাড়টা-ই একটা প্রাকৃতিক সুরক্ষা ছিল । মুসলিম বাহিনী তাদের এতিহ্াগত বীরত্ব ও দুঃসাহসিকতার এমন বহিঃপ্রকাশ বেশ কয়েকবারই করল যে, তারা দৌড়ে ফটকের কাছে চলে গেল এবং ফটক ভাঙার চেষ্টা করল । কিন্ত সফল হতে পারেনি । কারণ, ফটক ছিল খুবই মজবুত আর উপর থেকে তিরবৃষ্টি বর্ষিত হচ্ছিল । কয়েকজন মুজাহিদ ফটকের সামনে শহীদ হয়ে গেল । বেশ কজন আহতও হলো । এই বাহিনীর কাছে অবরোধের পর্যাপ্ত সরঞ্াম ছিল না। মিনজানিক ছিল না। দড়ি ছিল না। দড়ির সিঁড়ি ছিল না। দুর্গজয়ে তো মুসলমানদের বিশেষ পারদর্শিতা ছিল । দড়ির সিঁড়ি বেয়ে তারা পাঁচিলের উপর উঠে যেত এবং জীবনের বাজি লাগিয়ে সাফল্য ছিনিয়ে আনত । কিন্তু এই অভিযানে তাদের কাছে এমন কোনো সরঞ্জাম ছিল না। মুকাওকিস আগেই তার প্রতিরক্ষা বাহিনীগুলোকে আদেশ দিয়ে রেখেছিলেন, মুসলমানদের সংখ্যা খুবই কম । তাদের তাড়াবার ও হত্যা করার জন্য তোমরা এক-একটি বা দুই-দুটি ইউনিট বাইরে বেরিয়ে গিয়ে আক্রমণ চালাবে এবং দুর্গে ফিরে আসবে । এক-দুজন এঁতিহাসিক লিখেছেন, অবরোধ এক মাস স্থায়ী ছিল। কেউ-কেউ দুমাসের কথাও লিখেছেন । এ ব্যাপারে সঠিক তথ্যটা কেউই লিখেননি । তবে আলামতে মনে হচ্ছে, অবরোধ বেশি দীর্ঘ হয়নি । কারণ, দুর্গের সৈন্যরা বাইরে বেরিয়ে আক্রমণ শুরু করে দিয়েছিল । মুসলমানদের জন্য সমস্যাটা ছিল, পাহাড়ের উপরে যুদ্ধ করার জন্য জায়গা এতথানি সংকীর্ণ ছিল যে, সালারের পক্ষে পজিশন বদল করা এবং কৌশল অবলম্বন করার মতো কোনো অবস্থা ছিল না। ভিতর থেকে যখন তাদের উপর আক্রমণ আসছিল, তখন তারা পিছনে সরে যাচ্ছিল । পাহাড়ের ঢালু তাদের পা জমাতে দিচ্ছিল না । ফলে বাধ্য হয়ে তারা পাহাড় থেকে নেমে আসত । রোমান সৈন্যরা নিচে নামছিল না । আক্রমণ চালিয়ে তারা উপর থেকেই দ্রুতবেগে দুর্গের ভিতরে চলে যেত এবং ফটক বন্ধ হয়ে যেত । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।