Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮১ “শুধু একটা কথার উত্তর দিন'- সামনে থেকে একব্যক্তি দাড়িয়ে উচ্চ আওয়াজে বলল- “আপনি কোন খ্রিস্টবাদের কথা বলছেন? সম্রাট হেরাকল ও কায়রাসের? নাকি প্রধান যাজক বিনয়ামিনের? মুকাওকিস থমকে গেলেন । তার ভাষণ বন্ধ হয়ে গেল । প্রশ্নটা তাকে হতভম্ব করে দিল । কিন্তু রাজপরিবারের সন্তান বলে কথা ৷ তার মাথায় রাগ চড়ে গেল; কিন্তু ক্ষোভটা কাউকে বুঝতে দিলেন না। পাশে থেকে আতরাবুন তাকে বললেন, কিবতিদের মতিগতি ভয়াবহ মনে হচ্ছে! “দেখো তো লোকটা কে?'- মুকাওকিস আদেশের সুরে বললেন- “তার এই অবমাননাকর প্রশ্নে আমার চেয়ে বেশি সম্রাট হেরাকল ও তোমাদের মানহানি ঘটেছে । গ্রেফতার করে লোকটাকে শাস্তি দিতে হবে ।' 'না'- আতরাবুন বললেন- “আপনার সঙ্গে আমিও একমত যে, লোকটাকে ধরে শিক্ষামূলক সাজা দেওয়া দরকার । কিন্তু পরিস্থিতির দাবি হলো, এ মুহূর্তে আমাদেরকে সহনশীলতা ও কোমলতার পরিচয় দিতে হবে । কঠোরতার পথে হাটতে গেলে কিবতিরা আমাদের অবাধ্য ও বিদ্রোহী হয়ে যাবে ।' মুকাওকিস ও আতরাবুন চরম ক্ষোভ, লজ্জা ও অপমানের গ্লানি মাথায় নিয়ে ওখান থেকে ফিরে এলেন । মুকাওকিস তাতক্ষণিকভাবে দুটি কাজ করলেন । এক হলো, জরুরি বার্তা দিয়ে একজন দূত সম্রাট হেরাকল-এর কাছে পাঠিয়ে দিলেন যে, মুসলমানরা ফরমার সন্নিকটে চলে এসেছে আর কিবতি খ্রিস্টানদের ভাব-গতি বিরোধদমূলক বলে প্রতীয়মান হচ্ছে । এ মুহুর্তে আমি কী করব সিদ্ধান্ত দিন। মুকাওকিস অপর যে-কাজটি করলেন, তাহলো, তিনি দ্রমত সেই বাহিনীটিকে ফরমার উদ্দেশে রওনা করিয়ে দিলেন, যাদের মাঝে রোমান সৈন্য বেশি আর কিবতি খ্রিস্টান কম কিংবা না থাকার মতো ছিল । তিনি এই বাহিনীকে আদেশ দিলেন, যত দ্রুত সম্ভব তোমরা ফরমা পৌছে যাও আর ওখানে যে-বাহিনীটা বিদ্যমান, তাতে কিবতি খ্রিস্টানদের ইউনিটও আছে। তাদেরকে এসকান্দারিয়া পাঠিয়ে দাও মুকাওকিস পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, ফরমায় যদি কিবতি ধ্িস্টানদের সংখ্যা বেশি হয়, তাহলে এই গুরুতুপূর্ণ নগরীটা তারা এমনিতেই মুসলমানদের হাতে তুলে দেবে । সম্রাট হেরাকল বাজিস্তিয়ায় ছিলেন । বাজিত্তিয়ার অবস্থান অনেক দূরে ছিল । দূতের যাওয়া ও ফিরে আসায় কয়েক দিন সময়ের প্রয়োজন ছিল । এদিকে সিপাহসালার আমর ইবনে আস (োযি.) ফরমার অনেক কাছাকাছি চলে এসেছেন । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।