অনিঃশেষ আলো ৫ ১৮০ তোমরাও মুসলমানদের শাসনাধীনে চলে যাবে । সেই লোকগুলো খুবই ভীরু ও আত্মমর্ধাদাহীন ছিল, যারা শামের মতো বৃহৎ দেশটাকে মুসলমানদের নাপাক পায়ে নিক্ষেপ করে পালিয়ে এসেছে । কিন্তু তোমরা মিশরিরা কাপুরুষ হতে পার না। আমি জানি, তোমাদের তরবারি মুসলমানদের রক্তের পিপাসু । মুসলমানরা আসছে। তোমরা তোমদের তরবারিগুলোর পিপাসা নিবারণ করে নাও । তোমরা শামের পরাজয়ের বদলা মন খুলে নিয়ে নাও ।' মুকাওকিসের ভাষণ ক্রমে জোরদার হতে চলল । তারপর তা আবেগময়তার রূপ ধারণ করল । কিন্ত তিনি দেখলেন, শ্রোতারা কোনোই প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। তাদের মাঝে জোশ-আবেগের লেশও দেখা যাচ্ছে না। এরূপ ভাষণ-বক্তৃতার সময় জনতা মুহুর্মুহু স্রোগান তুলে আসমান-জমিন এক করে ফেলে । আবেগের আতিশয্যে গগনবিদারী ধ্বনি তোলে, অমুক তুমি এগিয়ে চলো; আমরা আছি তোমার সাথে । দিয়েছি তো রক্ত; আরও দেব রক্ত ইত্যাদি । কিন্ত মিশরের রেসক্রসের এই শ্রোতারা যেন কাঠের পুতুল । নীরবতা তাদের ঝাপটে ধরে রেখেছে । মুকাওকিস শেষমেশ বললেন, শামে আমাদের সম্রাট হেরাকল যে-ভুলটা করেছেন, তাহলো, তিনি ভেবেছিলেন, মুসলমানরা সংখ্যায় নগণ্য; কাজেই আমরা অতি অনায়াসে তাদের পরাজিত করে ফেলব । কিন্তু ফল বেরিয়েছে তার সম্পূর্ণ উলটো । মুকাওকিস তার কয়েকটা কারণ ব্যাখ্যা করলেন এবং যে-বাহিনীটা শামে পরাজিত আমি একটি নতুন বাহিনী গঠন করতে চাই । এর জন্য আমার একদল চেতনাসম্পন্ন দুঃসাহসী যুবক দরকার । তিনি আরও অধিক আগুনঝরা, আবেগময় ও জোরালো কথা বলে যুবা-তরুণদের উত্তেজিত করে তুলতে চেষ্টা করলেন যে, তোমরা এখনই ফৌজে শামিল হয়ে যাও । মুকাওকিস সম্ভবত মানবীয় স্বভাবের এই দিকটা উপেক্ষা করছিলেন যে, জোরপূর্বক মানুষের উপর শাসন চালানো যায়; কিন্তু বল প্রয়োগ করে তাদের থেকে কুরবানি আদায় করা যায় না । মুকাওকিস দেখলেন, তার অনলবর্ধী ভাষণেরও জবাবেও এই বিশাল জনসমুদ্রে কোনোই ঢেউ-তরঙ্গ জাগছে না। এবারও জনতা একদম নীরব । কোনো প্রতিক্রিয়া নেই । সেনাপতি আতরাবুন মুকাওকিসের পাশে দীড়ানো । তিনি মুকাওকিসকে ইশারা করলেন, এবার থেমে যান; ভাষণ শেষ করে দিন । মুকাওকিস ইঙ্গিতটা বুঝেও ভাষণ অব্যাহত রাখলেন এবং আরেকবার খ্রিস্টবাদের নাম উচ্চারণ করলেন । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।