অনিঃশেষ আলো $ ১৮ রোজির মা ও শারিনা কক্ষে বসে কথা বলছিল । এমন সময় তারা দুজনই বাইরে থেকে চিৎকারের মতো শব্দ শুনতে পেল- “ইউকেলিস ও তার মাকে হেরাকল খুন করিয়েছেন; আমি স্ম্রাট হেরাকলকে হত্যা করতে যাচ্ছি ।" রোজির ধাবমান পায়ের শব্দ শোনা গেল এবং সে ঘর থেকে বেরিয়ে গেল । রোজির মা তার পেছনে-পেছনে ছুটে গেলেন। শারিনা এক বোঝা বেদনা মাথায় নিয়ে কক্ষ থেকে বেরিয়ে লিজার মরদেহটা দেখল । বাইরে গিয়ে দেখল, রোজি নগরীর প্রধান ফটকের দিকে ছুটে যাচ্ছে আর তার মা পেছন থেকে চিৎকার করছে- 'ওকে ধরো, ওকে যেতে দিয়ো না।' ওখানে পরিস্থিতিটা এমন তৈরি হয়ে গিয়েছিল যে, কোনো মা-ই তার মেয়ের খোজ রাখার সুযোগ পাচ্ছিল না। কিছু মানুষ লাশগুলো তুলে-তুলে আনছিল । অনেকে বুক্তাক্ত জখমিদের ধরে-ধরে তাদের ঘরে নিয়ে যাচ্ছিল । অঞ্চলটা একটা মৃত্যু- উপত্যকায় পরিণত হয়ে গিয়েছিল । কক আমীরুল মুমিনীন হযরত ওমর (রা.) আদেশ দিয়ে রেখেছেন, ইসলামি সালতানাতের বিস্তৃতি আপাতত শামের সীমানা পর্যন্ত সীমাবদ্ধ রাখো এবং এখন আর সামনে অগ্রসর হয়ো না। আবু উবায়দা ও খালিদ ইবনে অলীদ (রা.)-এর তেজন্বী ও ইতিহাসনির্মাতা সিপাহসালারও আমীরুল মুমিনীনের এই সিদ্ধান্তকে বিচক্ষণতাসুলভ ও যথার্থ মনে করতেন । তাঁদের অনুভূতি ছিল, বিজিত অঞ্চলগুলো অনেক বিস্তৃত । এগুলোর শাস্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এগুলোকে প্রভাবকরূপে গড়ে তোলা খুবই জরুরি । কেবল জয় করতে থাকব, কেবলই সম্মুখে অগ্রসর হতে থাকব আর পেছনের বিজিত লোকদের কথা ভুলে যাব এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। এভাবে জনগণ বিদ্রোহী হয়ে উঠতে পারে এবং একজন দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি হতে পারে । সব কজন সালার আমীরুল মুমিনীনের এই সিদ্ধান্তকে যথাযথ বলে মেনে নিয়েছিলেন । কিন্তু একজন সালার এমন ছিলেন, যার রক্তের ফোয়ারা শীতল হচ্ছিলই না। ইনি হযরত আমর ইবনে আস (রা.)। শামজয়ের আনন্দে তিনি সর্বাস্তকরণে শরিক ছিলেন । কেন থাকবেন না? তিনি তো রাত-দিন এক করে এবং জীবনটা হাতে নিয়ে তিনি এই জয় অর্জন করেছিলেন । কিন্তু এখনও তিনি শাস্ত হতে পারেননি । এখনও তিনি ক্ষান্ত হতে পারছেন না। হযরত আবু উবায়দা (রা.) যে-সময় হালব এসেছিলেন এবং মুজাহিদদের উদ্দেশে ভাষণ দান করেছিলেন, হযরত আমর ইবনে আস রো.) তখন অন্য এক নগরীতে ছিলেন । যেখানেই ছিলেন, তিনি তীর অস্থিরতা লুকোতে পারেননি । তিনি স্পষ্ট ভাষায় আমীরুল ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।