অনিঃশেষ আলো $ ১৭৯ নির্দিষ্ট সময়ের আগেই সেনাবাহিনীর সদস্যরা ময়দানে গিয়ে উপস্থিত হলো । চারদিক থেকে জনতাও এসে-এসে ভিড় জমাতে লাগল । দেখতে-না-দেখতে বিশাল ময়দানটা কানায়-কানায় ভরে গেল । এখন আর তাতে দীড়াবারও জায়গা নেই। মুকাওকিস রাজশটকে চড়ে রাজকীয় ধারায় ময়দানে এসে পৌছলেন এবং মঞ্চে গিয়ে দীড়ালেন। নিরাপত্তা বাহিনীর অশ্বারোহী সৈনিকরা তার সামনে, ডানে, বীয়ে ও পিছনে একই বিন্যাসে দীড়িয়ে গেল । সে-সময় প্রয়োজন ছিল এবং পরিস্থিতির দাবিও এটিই ছিল যে, মুকাওকিস রাজকীয় ধারা পরিহার করে মুসলমানদের মতো একজন সাধারণ মানুষের মতো এসে মঞ্চে দীড়াতেন এবং বোঝাতেন, আমি তোমাদেরই একজন । কিন্তু রাজত্বের নেশা এমনই ছিল যে, একটা মুহূর্তের জন্যও তা বর্জন করা সম্ভব ছিল না । মুকাওকিস প্রথমে তার সেনাবাহিনীর উপর এবং পরে বিশাল জনসমুদ্রের উপর চোখ বোলালেন । তাতে রাজত্বের নেশা তার আরও তাব্র হয়ে উঠল । মিশরের স্ম্রাট ছিলেন হেরাকল | মুকাওকিস ছিলেন তার স্থলাভিষিক্ত, যাকে ভাইসরয় বলা যায় । কিন্তু যুকাওকিস জনগণকে বোঝাতে চেষ্টা করতেন, তিনি হেরাকল-এর চেয়ে কোনো অংশেই কম নন। বীর রোমান সৈনিকগণ! আত্মমর্যাদাবোধসম্পন্ন মিশরবাসীগণ!'- মুকাওকিস ফুসফুসের সবটুকু শক্তি ব্যয় করে সুউচ্চ কণ্ঠে বললেন- “মুসলমানরা এবার তোমাদের ঘরে এসে পৌছেছে । তারা এই সুধারণা নিয়ে এসেছে যে, তোমাদেরকে এখানেও পরাজিত করবে । ইতিমধ্যে তারা আমাদের আরিশ নগরীটা দখল করে নিয়েছে । এই নগরী তারা যুদ্ধ করে কঞ্জা করেনি । বরং আমরা-ই তাদের সেই সুযোগটা তৈরি করে দিয়েছি যে, ঠিক আছে নিয়ে নাও । এটা ছিল তাদের ফাঁদে ফেলার জন্য আমাদের কৌশল, যাতে তারা একজনও এ দেশে থেকে নিরাপদে ফিরে যেতে না পারে । এবার তারা ফরমার কাছাকাছি এসে পৌছেছে । মৃত্যু তাদের দ্রততগতিতে আমাদের পাতা ফাঁদে নিয়ে আসছে । তারপর তিনি ইসলামের বিরুদ্ধে, মুসলানদের বিরুদ্ধে আচ্ছামতো বিষ উদগীরণ করলেন এবং খ্রিস্টানদের জগতের সবচেয়ে বেশি শক্তিশালী বাহিনী বলে অভিহিত করে বললেন, পৃথিবীতে একটিমাত্র ধর্মের শাসন চলবে । আর সেটি হলো ধ্রিস্টবাদ । কিন্তু এটা তখন সম্ভব হবে, যখন তোমরা ধরিস্টবাদের সুরক্ষায় জীবনের বাজি লাগিয়ে মাঠে নেমে আসবে'_ “আজ দেশ ও ধর্ম কুরবানি দাবি করছে । শামের মতো যদি তোমরা মিশরকেও মুসলমানদের দিয়ে দাও, তাহলে খ্রিস্টবাদের এখানেই পতন ঘটবে আর এদেশে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে। ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।