Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৮ ঝরিয়েছে, তার ক্ষমা আমি কোনোদিনও পাব না । কিবতি েস্টানরা কোনোকালেও আমাকে ক্ষমা করবে না । নিহত ব্যক্তির স্বজনদের কাছে ঘাতকের করুণার আশা না রাখা-ই উচিত | আমি তাদের সামনে দীড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি ।' তিনজনের মাঝে বেশ কিছু সময় মতবিনিময় হতে থাকল । মুকাওকিস ও আতরাবুন কায়রাসকে বারবারই বলছিলেন, আপনি বিভিন্ন শহরে যান এবং জনতাকে গির্জায় দাওয়াত করে এনে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলুন । কিন্তু কায়রাস সম্মত হচ্ছিলেন না। তিনি বলছিলেন, জনগণ নয়- আমাকে বিশপ বানিয়েছেন হেরাকল | জনগণ আমাকে সরকারি জল্লাদ হিসেবে চেনে । তারা আমাকে ধর্মনেতা মানে না।' শেষে সিদ্ধান্ত গৃহীত হলো, মুকাওকিস আগামী কাল জনতা ও সেনাবাহিনীকে রেসক্রস ময়দানে সমবেত করে ভাষণ দিবেন । জনগণ যদি এই ভাষণকে স্বাগত জানায়, বরণ করে নেয়, তাহলে অন্যান্য বড়-বড় শহরেও সমাবেশের আয়োজন করে তিনি ভাষণ দান করবেন । “আমি ভাষণ-বক্তৃতার আবশ্যকতা বুঝি না'- আতরারুন বলল- “বাহিনীটা আমি যেভাবে প্রস্তুত করেছি, তাতে আশা করা যায়, তারা ঠিকঠাকভাবে লড়াই করবে । তবে আমি মুসলমানদেরও জানি । জীবনের বাজি লাগিয়ে লড়াই করার মতো মানুষ তারা । আমাদের বাহিনীর ব্যাপক প্রাণহানি ঘটবে । শাম থেকে আমি এই অভিজ্ঞতা-ই অর্জন করেছি। সংখ্যার ঘাটতি পূরণ করার জন্য আমাদের অতিরিক্ত জওয়ানের প্রয়োজন হবে । তার একটা পন্থা হলো, খুবই অনলবর্ধী ও আবেগময় বক্তৃতার মাধ্যমে জনতাকে বাহিনীতে ভর্তি হতে উৎসাহিত করতে হবে ।" সক ক এসকান্দারিয়া নগরী ও তার আশপাশের পল্লী অঞ্চলগুলোতে যত দূর পর্য্ত অশ্বারোহী হরকরার পৌছা সন্ভব ছিল, তত দূর পর্যন্ত আগামী কাল অমুক সময় মিশরের শাসনকর্তা যুকাওকিস ভাষণ দান করবেন এবং জনতার উদ্দেশে অত্যন্ত জরুরি কিছু কথা বলবেন । গ্রামীণ জনতা দলে-দলে সমাবেশস্থলে পৌছতে লাগল । শাসনকর্তা মুকাওকিসের ভাষণ সাধারণ কোনো ব্যাপার নয় । এর আগে কখনও তিনি এমনটি করেননি । প্রকাশ্য জনসভায় এটিই তার প্রথম বক্তৃতা । পল্লী অঞ্চলের মানুষ এখনও জানেই না, মুসলমানরা মিশরে ঢুকে পড়েছে এবং তারা আরিশ নগরীটাও দখল করে নিয়েছে । তারপর এখন তারা তীব্রগতিতে সামনের দিকে এগিয়ে আসছে । একজন রাষ্ট্রনায়ক ভাষণ দিবেন । তার জন্যই এই সমাবেশের আয়োজন । কাজেই আয়োজনটা সম্পন্ন হতে সময় লাগল না । রেসক্রসে একটা মঞ্চ তৈরি করা হলো । ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।