অনিঃশেষ আলো $ ১৭৭ বিনয়ামিন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী মানুষ ছিলেন । আমর ইবনে আস (রাযি.)-এর এই গোয়েন্দাদ্বয়কে তিনি মৌখিক বার্তা দিয়ে বিদায় দিলেন। তিনি বললেন, আমি জনতাকে বিদ্রোহের জন্য উসকানি দেব না । কারণ, এখনও বলা যাচ্ছে না, এই লড়াইয়ে জিতবে কে । হেরাকল জিতবে, নাকি আমর ইবনে আস । কিবতিরা যদি বিদ্রোহ করে আর খোদা না করুন যদি মুসলমানরা পরাজিত হয়ে যায়, তাহলে হেরাকল একজন কিবতি খরিস্টানকেও জ্যান্ত রাখবে না। তাদের নারী-শিশুদেরও তিনি হত্যা করে ফেলবেন । তাছাড়া জনতাকে উত্তেজিত করে তুলবার কোনো আবশ্যকাতাও নেই । এমনিতেই তারা ক্ষ্যাপা । হেরাকল একজন কিবতি খ্রিস্টানকেও তার পক্ষে পাবে না। তার হিংস্রতার কথা কিবতিরা কোনোদিনও ভুলবে না। তারা তাদের ছেলেদের হেরাকল-এর বাহিনীতে যেতে দেবে না। হেরাকল যদি বাধ্য করে, তাহলে কিবতিদের যুবক ছেলেরা লোকালয় ছেড়ে আত্মগোপনে চলে যাবে । বিনয়ামিন আরও বললেন, যেসব কিবতি ধ্রিস্টান হেরাকল-এর বাহিনীতে আছে, তাদেরও কিছু বলা অনাবশ্যক | রোমানদের বিরুদ্ধে তারা এতই ক্ষিগ যে, প্রাণহানিকর কোনো লড়াইয়ে তারা অংশই নেবে না। মোটকথা, বিনয়ামিন আমর ইবনে আসকে যে-বাতাঁটি পাঠালেন, তার সারমর্ম ছিল, কিবতিদের দৃষ্টিভঙ্গি মুসলমানদের পক্ষে এবং সম্রাট হেরাকল ও তার বাহিনীর একেবারেই বিপক্ষে । আর এর জন্য হেরাকলকে অপরিমেয় ক্ষতির শিকার হতে হবে তাতে কোনোই সন্দেহ নেই। এই উত্তরে সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) আশ্বস্ত হয়ে গেলেন । দুজন ইউরোপীয় এঁতিহাসিক ইতিহাসের ছোট-ছোট কতগুলো ঘটনা বিশ্লেষণের সাথে লিপিবদ্ধ করেছেন। তারা এসকান্দারিয়ার একটি মিটিং-এর কথা উল্লেখ করেছেন, যেখানকার উপস্থিতিদের একজন ছিলেন মুকাওকিস, একজন সেনাপতি আতরাবুন আর অপরজন হেরাকল-এর সরকারি খিস্টবাদের প্রধান বিশপ কায়রাস । মুকাওকিস বললেন, আমি ফরমার প্রতিরক্ষা এতখানিই শক্ত ও মজবুত করে দিয়েছি যে, তাকে জয় করা মুসলমানদের সাধ্যের অতীত । আমাদের ফরমা নগরী মুসলমানরা নিতে পারবে না। কিন্তু কিবতি ধিস্টানদের ব্যাপারে আমার খানিক উদ্বেগ আছে। ্ প্রধান বিশপ!'- মুকাওকিস কায়রাসের দৃষ্টি আকর্ষণ করলেন_ “আপনি কি খ্রিস্টানদের মাঝে সেই জযবা সৃষ্টি করতে পারেন না, যেমনটি মুসলমানদের মাঝে আছে?' 'না; পারি না'- কায়রাস সাফ-সাফ উত্তর দিলেন- “আপনি কি জানেন না, কিবতি ধ্রিস্টানরা আমাকে হেরাকল-এর কসাই বলে ডাকে? আমার হাত তাদের যে-রক্ত অনিঃশেষ আলো-২/১২ নি ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।