অনিঃশেষ আলো $ ১৭৬ চার গুণ বেশি । আরও বললেন, আমাদের কাছে অবরোধের পর্যাপ্ত সাজ-সরঞ্জাম নেই । এই শঙ্কার ব্যাপারেও তিনি বাহিনীকে অবহিত করলেন যে, রোমানরা অবরোধের পেছন থেকেও আক্রমণ চালাতে পারে । খ্যাতনামা মুসলিম এতিহাসিক মুকরীযি ও ইবনে আবুদল হাকাম লিখেছেন, এই সবগুলো বিষয় শুনিয়ে আমর ইবনে আস (রাযি.) বাহিনীর উদ্দেশে এবার বললেন- “মুজাহিদীনে ইসলাম! ইসলামের সৈনিকগণ! এমনটা ভেবো না, আমরা সংখ্যায় কম এবং আমাদের সরঞ্লামও অপ্রতুল । কেন? আমরা কি প্রতিটি রণাঙ্গনেই অল্প ছিলাম না? তোমরা কি শামে এই রোমানদেরই এক-এক লাখ সৈন্যকে নিজেরা সংখ্যায় এক্সপ অল্প হওয়া সত্তেও একের-পর-এক পরাজয় দান করনি? এই রোমান বাহিনীকেই কি শামে তোমরা কচুকাটা করনি? ওখান থেকে এদের বিতাড়িত করনি? তোমাদের সেই ভয়ে আজও তারা থরথর করে কাপছে । তোমাদের ভীতি আজও তাদের চেপে ধেরে রেখেছে। প্রতিটি রণাঙ্গনে আমরা শুধু এজন্য জয়লাভ করেছি যে, আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন । মহান আল্লাহ এখনও আমাদের সঙ্গে আছেন । আল্লাহ ঘোষণা করেছেন, যারা আমার ও আমার রাসূলের আনুগত্য করল এবং আমার পথে জিহাদ করল, সংখ্যায় তারা যতই কম হোক, তাদের মাঝে যতই দুর্বলতা থাকুক, আমি তাদের শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত করব ৷ তোমরা শত্রুকে সন্ত্রস্ত করে তোলো- নিজেরা শক্র দ্বারা ভীত হয়ো না। এই ফরমা নগরীটা যদি আমরা দখল করে নিতে পারি, তাহলে ধরে নাও, দুশমনের উপর আমরা আরেকবার বিজয়ী হলাম । আর তার ফলে মিশর ইসলামি সালতানাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ।' ক সক আরিশ দখল করেই আমর ইবনে আস (রাি.) বিনয়ামিনের সঙ্গে কথা বলতে দুজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন । এর আগেও দুজন গোয়েন্দা তার সঙ্গে কথাবার্তা বলে এসেছে। এটা সে-সময়কার ঘটনা, যখন মিশর-অভিযানে সবে আলাপ- আলোচনা চলছিল । আমীরুল মুমিনীন তখনও আমর ইবনে আসকে এই অভিযানের অনুমতি দেননি । আরিশজয়ের পর আমর ইবনে আস শেষবারের মতো বিনয়ামিনের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া জরুরি মনে করলেন । গোয়েন্দাদ্বয় বিনয়ামিনের সঙ্গে দেখা করে ফিরে এসেছে । আমর ইবনে আস বিনয়ামিনকে বার্তা পাঠিয়েছিলেন, রোমান বাহিনীতে মিশরের যে-কিবতি থিস্টানরা আছে, তারা যেন আমাদের বিরুদ্ধে লড়াই না করে আর সাধারণ কিবতিরা যেন কোনোভাবেই রোমান বাহিনীকে সহযোগিতা না দেয়। সম্ভব হলে যেন তারা হেরাকল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।