Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৪ এই শেষ ছাউনিতে আমর ইবনে আস (রাযি.) বাহিনীকে নতুন করে বিন্যস্ত করলেন এবং সালারদের দায়িতৃণ্ডলো নতুনভাবে বুঝিয়ে দিলেন । ইতিমধ্যে বেদুইনদের সবগুলো বাহিনী ফিরে এসেছে । আমর ইবনে আস (রাধি.) সালারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, বেদুইনদের বর্তমান বাহিনীটা ভেঙে দিবেন এবং তাদেরকে মুল বাহিনীর সঙ্গে মিশিয়ে দিবেন, যাতে তাদের আলাদা কোনো বাহিনী না থাকে । কারণ, যত যা কিছুই হোক তারা অমুসলিম । ফলে যেকোনো সময় তারা রোমানদের সঙ্গে চলে যেতে পারে । অবশেষে তা-ই করা হলো । বেদুইন বাহিনীটাকে ভেঙে মুসলিম বাহিনীতে ছড়িয়ে দেওয়া হলো । লড়াই শুরু করার আগে ইসলামের সৈনিকদের উত্তেজিত করে তোলার জন্য আগুনঝরা ভাষণ দিতে হবে এমন প্রয়োজন খুব কমই অনুভব করা হতো । কিন্তু মাঝে-মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়ে যেত যে, মুজাহিদদের মনে করিয়ে দেওয়া জরুরি হয়ে পড়ত, যে-বিজয় তোমরা অর্জন করতে যাচ্ছ, তাতে সফলতা লাভ করা সহজ কাজ নয়, দুশমন তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তোমাদের মোকাবেলার জন্য প্রস্তুত । আর না জানি তারা প্রতিরক্ষার কত কী আয়োজন করে রেখেছে। সিপাহসালার আমর ইবনে আস (োধি.) আবশ্যক মনে করলেন, বাহিনীকে সাবধান করে দেবেন, তারা কেমন ঝুঁকির মধ্যে যাচ্ছে। তিনি গোটা বাহিনীকে- যাদের মাঝে বেদুইন যোদ্ধারাও ছিল- এক জায়গায় সমবেত করলেন এবং তাদের উদ্দেশে ভাষণ দিলেন । ইতিহাসে তার সেই ভাষণের পূর্ণ বিবরণ পাওয়া যায় না। এতিহাসিকগণ তার কিছু-কিছু গুরুত্বপূর্ণ অংশ লিপিবদ্ধ করেছেন । এলফার্ড বাটলার লিখেছেন, আমর ইবনে আস (রাযি.) তার বাহিনীকে উদ্দেশ করে বলেছিলেন- “আমরা মিশরগামী সেই পথে যাচ্ছি, যেটি একটি এঁতিহাসিক ও প্রাচীনতম পথ । আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরব থেকে এ-পথেই মিশর এসেছিলেন । হযরত ইবরাহীম (আ.), হযরত ইয়াকুব (আ.). হযরত ইউসুফ (আ.) ও হযরত ঈসা (আ.) এ-পথেই মিশর পৌছেছিলেন । হযরত মুসা (আ.)-এর গোটা পরিবার ফেরাউনের জাদুকরদের থেকে মুখ ফিরিয়ে এবং এবং তাদের বিষদাত উপড়ে ফেলে মিশর থেকে আরব বিশ্বে এ-পথেই এসেছিলেন । এই সেই নীলনদ, যে হযরত মুসা (আ.) ও বনী ইসরাইলদের রাস্তা তৈরি করে দিয়েছিল এবং তাদের ধাওয়া করতে আসা ফেরাউন রামেসিস দ্বিতীয় যখন তাতে উঠে গিয়েছিল, তখন নীল তার রাস্তা বিলীন করে দিয়ে তাকে পানিতে ডুবিয়ে মেরেছিল | এটি একটি পবিত্র ও বরকতময় পথ । এটি আমাদের নবীদের পথ । মনে করো না, আমরা ছ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।