অনিঃশেষ আলো $ ১৭৩ উটগুলোর পিঠে বোঝাই করা । কয়েকটা গাড়িও আছে, যেগুলো কতগুলো গাডি টেনে এনেছে। মাত্র চার-পাঁচটা গ্রামের উপর বেদুইনরা ঝটিকা আক্রমণ চালালে রোমান বাহিনী সজাগ হয়ে গেল। কিন্ত মোকাবেলার প্রস্তুতি গ্রহণের সুযোগ তারা পেল না। বেদুইনরা তাদের সবাইকে হত্যা করে ফেলল । তারপর এলাকাবাসীদের বলল, তোমরা আপনা থেকেই তরিতরকারি ও গবাদি পশু সংগ্রহ করে দাও; আমরা তোমাদের কোনো কষ্ট দেব না। গ্রামবাসীরা প্রতিরোধ করবে কী; বরং বিপুল পরিমাণ তরিতরকারি ও গবাদি সংগ্রহ করে তাদের হাতে তুলে দিল । গ্রামবাসীদের আগেই নিশ্চয়তা দেওয়া হয়েছিল, তোমাদের ঘর-বাড়ি লুট করা হবে না এবং নারীদের প্রতি হাত বাড়ানো হবে না। প্রতিটি বাহিনীর সঙ্গে একজন করে মুসলিম কমান্ডার ছিল । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর আদেশ অনুসারে পল্লীবাসীদের বলে দেওয়া হলো, এসব জিনিসপত্র বেদুইনরা নিজেদের জন্য নিচ্ছে না; বরং মুসলিম বাহিনীর জন্য সংগ্রহ করছে । কমান্ডাররা তাদের স্পষ্ট করে দিল, মুসলমানরা মিশর জয় করতে এসেছে । এই অভিযানে ঘদি তারা সফল হয়, তাহলে তোমাদের থেকে যে-সম্পদ নেওয়া হলো, তার “পুরোপুরি বিনিময় দেওয়া হবে ৷ তোমরা যদি রোমান বাহিনীকে সাহায্য কর আর মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হও, তাহলে শক্র মনে করে তোমাদের সঙ্গে সেই আচরণ করা হবে, যেমনটা বিজিত শত্রুদের সঙ্গে করা হয় । ফরমা এখন আর বেশি দূরে নয় । আমর ইবনে আস (রাযি.)-এর রসদ-সমস্যার সমাধান হয়ে গেছে । বেদুইনদের অন্যান্য বাহিনীগুলোও তরিতরকারি ও গবাদি পশু আনছে । এত পরিমাণ রসদ সঞ্চিত হয়ে গেল যে, দীর্ঘ একটা সময় পর্যস্ত আর রসদের ভাবনা ভাবতে হবে না। বেদুইনরা আরও একটা সমস্যার সমাধান করে দিল । তাহলো, তারা প্রমাণিত করে দেখিয়েছে, তারা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ৷ যদি সঠিক নির্দেশনা দিয়ে তাদের পরিচালনা করা যায়, তাহলে ভালো-মন্দ সব পরিস্থিতিতে তারা নির্ভরযোগ্যই থাকবে । সিপাহসালার আমর ইবনে আস (রোযি.) এই ছাউনি থেকেও রওনা হলেন এবং আরও একটা ছাউনি ফেললেন । আরিশ থেকে ফরমা পর্যস্ত দূরত্ব মাত্র সত্তর মাইল । এই সফরে এতগুলো বিরতি দেওয়ার কোনোই প্রয়োজন ছিল না। মুসলিম বাহিনী তো অতিশয় দ্রন্তই অগ্রযান্্রা করে থাকে । কিন্তু এই অভিযানে আমর ইবনে আস জেনে-বুঝেই বেশি-বেশি বিরতি নিচ্ছেন । এটা তার শেষ বিরতি | এখান থেকেই তাকে সোজা ফরমা পৌছে যেতে হবে এবং এই এঁতিহাসিক নগরীটা অবরোধে নিয়ে নিতে হবে । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।