অনিঃশেষ আলো & ১৭২ আমর ইবনে আস (রাযি.)-এর রসদ-বিষয়ক সমস্যার সমাধান হয়নি বটে; কিন্তু তার ব্যবস্থা একটা হয়েছে । আশা তৈরি হয়েছে, বাহিনীকে না খেয়ে থাকতে হবে না। তিনি রওনার আদেশ জারি করে দিলেন । তিনি জানতেন, অগযাত্রায় যত বেশি বিলম্ব হবে, দুশমন তত বেশি প্রস্তুতির সুযোগ পেয়ে যাবে । পাশাপাশি এই সতর্কতাও জরুরি ছিল যে, বাহিনীতে কোনো প্রকার দুর্বলতা বা ঘাটতি যেন রয়ে না যায়। অগ্রযাত্রার গতি মস্থরই রাখা হলো । কারণ, রসদের ব্যাপারটা এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। সারা দিনের সফরের পর রাতে অস্থায়ী ছাউনি স্থাপন করা হলো । ফজর নামাযের পরপর বাহিনী আবারও রওনা হলো । মরু-অঞ্চল নিঃশেষ হয়ে আসছে । কোথাও- কোথাও সবুজ ঘাস-বন ও গাছগাছালি চোখে পড়তে শুরু করল । এই দিনটাও কেটে গেল। বাহিনী এমন একটা জায়গায় গিয়ে উপনীত হলো, যেখানে মরুভূমির লক্ষণ-আলামত শেষে হয়ে গেছে এবং সবুজের সমারোহ শুরু হয়েছে । আরও একটুখানি পথ অতিক্রম করার পর একটা কূপ পাওয়া গেল। সেখান থেকে মুজাহিদরা মশক ভরে-ভরে পানি নিয়ে নিল এবং উট- ঘোড়াগুলোকেও পান করাল | এভাবে সমস্যা ধীরে-ধীরে কমতে শুরু করল । মধ্যরাতে হঠাৎ সাস্ত্রীরা বাহিনীকে জাগাতে শুরু করল এবং হইচই পড়ে গেল। রাতের আধারে এমন কিছু শব্দ শোনা গেল, যেন শত্রবাহিনী আক্রমণের জন্য ছুটে আসছে । মুজাহিদরা খুব দ্রততার সঙ্গে মোকাবেলার জন্য প্রস্তত হয়ে গেল ৷ আমর ইবনে আস তার বাহিনীকে মোকাবেলার বিন্যাসে দীড় করিয়ে দিলেন । হামলার আশঙ্কা সব সময়ই বিদ্যমান ছিল । দেশটা তো শক্রদের | দুশমন যেকোনো সময় যেকোনো চালই চালতে পারে । ঘোড়ার এই তুফানটা কাছাকাছি এলে এমন কিছু শোর-শব্দ ও ধ্বনি কানে এল, যেগুলো রোমান বাহিনীর হতে পারে না । সিপাহসালার বাতি জ্বালাতে আদেশ দিলেন। দেখতে-না-দেখতেই অনেকগুলো প্রদীপ জ্বলে উঠল । পরক্ষণে আগত ঘোড়াগুলো আরও কাছাকাছি এলে তখন খবর হলো, এরা বেদুইনদের দুটা বাহিনী । বেদুইনদের প্রতিটি বাহিনীকে বলে দেওয়া হয়েছিল, যখন ফিরে আসবে, তখন মূল বাহিনীকে পরবর্তী কোনো ছাউনিতে পাবে । সেজন্য এই দুটা বাহিনী পিছনের ছাউনির দিকে না গিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে । এই বাহিনীদুটোর কয়েকজন বেদুইন তাদের সঙ্গে নেই ৷ তারা পিছনে রসদের সঙ্গে আসছে । এই রসদগুলো তারা কোনো একটা পল্লী অঞ্চল থেকে সংগ্রহ করেছে৷ রসদ যখন এল, তখন মুসলিম বাহিনী আনন্দে তাকবির ধ্বনি দিয়ে উঠল । অনেকগুলো গাভি, ভেড়া, বকরি, উট ও ঘাড় । তরিতরকারির বস্তাগুলো ঘাড় আর ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।