Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭১ মুসলমানদের কোনো খাদ্যদ্রব্য সরবরাহ করতে না পারে । সৈন্য পাঠিয়ে গ্রাম থেকে খাদাত্রব্য সংগ্রহ করিয়ে আনাও তীর পক্ষে সম্ভব ছিল না। কারণ, এই অভিযানে গ্রামে-গ্রাযে লড়াই বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল। তার বাহিনীতে এত সংখ্যক সৈন্যও নেই যে, তিনি এই ঝুঁকিটা বরণ করে নিতে পারেন । আমর ইবনে আস (রাযি.) সালারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, এ কাজে বেদুইনদের ব্যবহার করা হবে । বেদুইনদের এমন একজন নেতাও এসেছে, যার এখনও যুদ্ধ করার বয়স আছে । আমর ইবনে আস (রাযি.) তাদের বিভিন্ন দলে বিভক্ত করে প্রতিটি দলের জন্য তাদেরই মধ্য থেকে একজন করে কমান্ডার নিযুক্ত করে দিলেন আর সেই কমান্ডারের সঙ্গে নিজেদের একজন করে লোক দিয়ে দিলেন। আমর ইবনে আস রোযি.) বেদুইন নেতাদের নিজের পাশে বসিয়ে জরুরি কিছু নির্দেশনা দিলেন । বললেন, অভিযানে অগ্রসরমান একটি বাহিনীর জন্য রসদ অতীব প্রয়োজন । যদি খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা দেয়, তাহলে বাহিনী লড়াই করার যোগ্যতা হারিয়ে ফেলে এবং দুশমন এই দুর্বলতা থেকে পুরোপুরি স্বার্থ উদ্ধার করে নেয় । এজাতীয় আরও কিছু কথা বলে আমর ইবনে আস (রাধি.) নেতাদের বলে দিলেন, রসদ সংগ্রহ করা তোমাদের কাজ । আর রসদ মানে তরিতরকারি আর মুসলমানদের জন্য হালাল গবাদি পশু । এই কাজটা সম্ভবত বেদুইনদের স্বভাবের অনুকুল ছিল । তাদের নেতারা এই দায়িতুটা খুশিমনে বরণ করে নিল এবং আমর ইবনে আসকে নিশ্চয়তা দিল, আপনার মুজাহিদ বাহিনীকে আমরা রসদের অভাব টেরই পেতে দেব না। “কিন্ত একটা বিষয় মাথায় বসিয়ে নাও আমর ইবনে আস (োযি.) বললেন- “তরিতরকারি ও গবাদি পশু আনার অর্থ হলো, শুধু এই জিনিসগুলো সংগ্রহ করবে- অন্য কোনো লুটমার হবে না, কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করা যাবে না। এমন ছোট-ছোট গ্রাম নয়- আমরা বড়-বড় অনেক শহর-নগরী জয় করতে বের হয়েছি । আসল ধনভাণ্ডার আমরা সেসব অঞ্চল থেকে অর্জন করব, যেখান থেকে তোমরা পুরোপুরি ভাগ পাবে । আরও একটা কথা মাথায় রেখো; প্রতিটি গ্রামে রোমান বাহিনী বিদ্যমান রয়েছে । তারা তোমাদের মোকাবেলা করবে । একটা রোমান সৈন্যকেও জীবিত ছাড়বে না । কিম্ত কোনো গ্রামবাসীর গায়ে হাত তোলা যাবে না। একটা সুবিধা এও পাওয়া গেল যে, এই বেদুইনরা প্রতিটি গ্রাম সম্পর্কে অবহিত ছিল । তরিতরকারি ও গবাদি পশ্ কোন-কোন গ্রামে পাওয়া যায়, তা তাদের জানা ছিল। যেসব বেদুইনের কাছে ঘোড়া ছিল না, তাদের ঘোড়া দেওয়া হলো । কাউকে-কাউকে উট দেওয়া হলো । তাদের পুরোটা বাহিনী পল্লী অঞ্চলের দিকে রওনা হয়ে গেল। ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।