Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 2
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৭০ “চেষ্টার দরকার হবে না মাননীয় সিপাহসালার!'_ এক সালার বললেন-_ “আমাদের কাছে যখন তারা মর্যাদা পাবে, মূল্যায়ন পাবে, যখন তারা আমাদের সদাচরণ দেখবে, তখন আপনা থেকেই তারা ইসলামে চলে আসবে ।" আমর ইবনে আস (রাযি. সালারদের সঙ্গে মতবিনিময় করে বেদুইনদের কাজে লাগানোর কৌশল ঠিক করে নিলেন । সক ক বেদুইনদের বাহিনী আমর ইবনে আস (রোযি.)-এর কাছে সেদিনই চলে এসেছিল নাকি কদিন পরে এসেছে, এমন কোনো তথ্য ইতিহাসে লেখা নেই । তবে তারা এসেছিল । কতজন? কোনো-কোনো এঁতিহাসিক সংখ্যাটা লিখেছেন দু-হাজার । আবার কেউ লিখেছেন, প্রায় তিন হাজার | এই সংখ্যাটা যদি দশ-বারো হাজার হতো, তাহলে আমর ইবনে আস (রাযি.)-এর মতো বিচক্ষণ সেনানায়ক অবশ্যই খুশি হতেন না। ইসলামি বাহিনীর সিপাহসালারদের মাঝে একটি মৌলিক গুণ ছিল, তারা সংখ্যার আধিক্যে বিশ্বাস করতেন না। তাদের মূলনীতি ছিল, সংখ্যা কম হোক; কিন্তু তাদের মাঝে চেতনা ও শৃঙ্খলা থাকতে হবে । এটি তাদের কাছে পরীক্ষিত বিষয় ছিল। তারা গোটা বিশ্বজগতকে বিস্ময়ের ঘোরে ফেলে দিয়েছিলেন এবং আজ অবধি ইতিহাস তাঁদের সাফল্যের কীর্তিগাথা শোনাচ্ছে ৷ সৈন্যাধিক্যের বহু উপমাও সেকালে ছিল । ইরানের কেসরার বাহিনীর সংখ্যা প্রতিটি রণাঙ্গনে এক লাখ বিশ হাজারের নিচে নামত না । কিন্তু ইসলামের মাত্র চল্লিশ হাজার মুজাহিদ এই বাহিনীকে প্রতিটি রণাঙ্গনে পরাজিত করেছে এবং কেসরার রাজত্বের নাম-চিহ্ মুছে দিয়েছে । শামে হেরাকর-এর বাহিনীর সংখ্যা প্রতিটি লড়াইয়ে লাখের উপরে থাকত । কিন্তু মাত্র পাঁচ-দশ হাজারের মুজাহিদ বাহিনী শামের মতো বিশাল রাজ্য থেকে তাদের তাড়িয়ে দিয়েছে। হেরাকল-এর অর্ধেকেরও বেশি সৈন্য মুজাহিদদের তরবারি ও বর্শার আঘাতে প্রাণ হারিয়েছে এবং রোমানদের লাশগুলো মুজাহিদদের পদতলে পিষ্ট হয়েছে। আমর ইবনে আস (বাযি.) বেদুইনদের বাহিনীটা দেখে অবশ্যই খুশি হয়ে থাকবেন । কিন্তু সবার আগে তিনি দেখলেন, লোকগুলোর মাঝে দক্ষতা ও শৃঙ্খলা কতখানি । এমন নয় তো আবার যে, স্বভাবগতভাবেই এরা অবাধ্য এবং মাঠে নেমে কমান্ডারদের হাত থেকে বেরিয়ে গিয়ে নিজেদের মতো করে যুদ্ধ শুরু করে দেয় । আমর ইবনে আস (রাযি.)-এর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল রসদ | এই প্রয়োজন তাকে খানিক বিচলিত করে রেখেছিল । গোয়োন্দারা তাকে তথ্য দিয়েছে, রোমান বাহিনী প্রতিটি গ্রামে পৌছে গেছে এবং তাদের উদ্দেশ্য যাতে গ্রামের লোকেরা ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।