অনিঃশেষ আলো & ১৭ “রোজি!'- শারিনা বলল- “আমি একে জাগিয়ে তুলব । ইনি গভীর ঘুম ঘুমিয়ে আছেন। কী হন ইনি তোমার£' “ইনি ইউকেলিসের মা'_ শারিনা উত্তর দিল- “আমার কিছু হন না । আবার আমার সব কিছু ইনিই । আমাকে ইউকেলিসের পাশে দেখে ইনি খুব খুশি হতেন । বলতেন, ছেলের জন্য আমি তোমারই মতো বউ খুঁজছিলাম 1 মেয়েটার জন্য শারিনার খুব মায়া লাগল । ভাবল, একে কীভাবে বোঝাব, তোমার ইউকেলিসও মারা গেছে, তার মাও দুনিয়া থেকে চলে গেছে; তোমার স্বপ্নের দুই ব্যক্তির একজনও এখন বেঁচে নেই। কিন্তু রোজি কল্পনার জগতে হারিয়ে গেছে। শারিনা তার সঙ্গে কথা বলতে থাকল । কিন্তু বলল না, এই যে-মহিলা বারান্দায় পড়ে আছেন, ইনি জীবিত নন। এমন সময় আরেক মহিলা উক্ত ঘরে এল এবং মেয়েটাকে বাহুতে জড়িয়ে নিল। বয়সে ও আকার-গঠনে একে রোজির মা বলে মনে হলো । রোজিকে বলতে শুরু করল, ঘরে চলো; এখানে তোমার কোনো কাজ নেই । কিন্তু রোজি এমনভাবে উত্তর দিচ্ছিল, যেন লিজা জীবিত । “এখান থেকে চলে যাও তুমি মা!'_ রোজি বলল- “আমি ইউকেলিসকে ডাকতে যাচ্ছি । ও এসে তার মাকে তুলে নেবে ।' শারিনা রোজির মাকে ইঙ্গিত করল, মেয়েকে আপাতত স্বাধীন ছেড়ে দিন । রোজির মাকে শারিনা একটা কক্ষে নিয়ে গেল এবং জিজ্ঞেস করলম, ব্যাপারটা কী? শারিন বুঝে ফেলেছে, ইউকেলিস ও রোজি একজন অপরজনকে ভালবাসত | কিন্তু তার আরও কিছু জানবার প্রয়োজন ছিল । রোজির মা তাকে সব শোনাল । রোজির মা সমর্থন জানাল, রোজি ও ইউকেলিস একজন অপরজনের জন্য পাগলপারা ছিল | ইউকেলিস রোজিকে যা-যা বলেছে, রোজি সব তার মায়ের কানে দিয়েছে। ইউকেলিস বলেছিল, তার পিতা হেরাকল 'আর তার এক ভাই কুস্তত্তিন তাকে খুন করাতে চাচ্ছে । তারই সূত্র ধরে এস্থনিস তাকে ও তার মাকে নিয়ে পালিয়ে এসেছিল । ইউকেলিস রোজিকে আরও বলেছিল, সে হেরাকল-এর নয়- এস্থনিসের গরসজাত । রোজি সমস্ত কথা তার মাকে বলে দিয়েছিল । এখন মা সেগুলো শারিনার কানে দিচ্ছে । ইউকেলিসের মায়ের স্বামী ছিলেন হেরাকল আর তার জনক ছিল একজন সেনাপতি এই তথ্যে শারিনা এতটুকুও বিচলিত বা বিস্মিত হলো না। কারণ, এমনটা রাজা-বাদশাদের জীবনে একটা সাধারণ বিষয় ছিল । রোজির মা শারিনাকে এই তথ্যও জানাল যে, এস্থনিস মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে নিজের সাম্রাজ্য গড়তে চাচ্ছিল, যাকে সে যিশুধ্রিস্টের সাম্রাজ্য আখ্যা দিত। অনিঃশেষ আলো-২/২ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।