অনিঃশেষ আলো $ ১৬৯ মোবারকবাদ জানালেন, তোমরা অনেক বড় কাজ করে এসেছ । কিন্তু কাজটা এরা কীভাবে আশ্্রাম দিল এবং কী করে সফলতা অর্জন করল, তার বিবরণ শোনার পর তার উজ্জ্বল মুখখানি হঠাৎ গল্ভীর হয়ে উঠল | তার ওষ্ঠাধর থেকে হাসির রেখা উবে গেল। রি “যুদ্ধে শক্রকে ধোকা দেওয়ার বৈধতা আছে'_ আমর ইবনে আস (রাঘি.) বললেন- “কিস্ত এই ধোকা যুদ্ধের মাঠে শত্রুপক্ষের সৈন্যদের দেওয়া হয় ৷ একে সমরকৌশল বলা হয়। কিন্তু সাধারণ মানুষকে ধোকা দেওয়া প্রশংসনীয় কাজ নয় । আমাকে তোমরা এক পেরেশানি থেকে মুক্তি দিয়েছ বটে; তার সঙ্গে আমার কাধে তোমরা আরেকটা বোঝা এনে চাপিয়ে দিয়েছ । জানি না, আমি এর থেকে যুক্তি লাভ করতে পারব কিনা ।' “মহামান্য সিপাহসালার!'- হাদিদ বলল- 'এই বোঝা থেকেও আমরা আপনাকে মুক্ত করব । এখন তো এটা আর হতে পারে না যে, আমরা আবার বেদুইনদের কাছে যাব এবং তাদের বলব, তোমরা আমাদের বাহিনীতে এসো না । আপনিই বলুন, আমরা যদি ইসলামের আইন অমান্য করে থাকি, তাহলে এর প্রতিকার কীভাবে করব ।' “সেকথা আমি আমার সালার ও তাদের অধীন দায়িত্বশীলদের বলে দেব'- আমর ইবনে আস (রাধি.) বললেন- 'বেদইনদের যখন তোমরা ধোকা দিয়ে এনেছ, তখন তাদের অধিকারের প্রতিও বিশেষভাবে লক্ষ রাখতে হবে । তাদের ধর্ম ও বোধ- বিশ্বাসে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না এবং তাদের মূর্খ বা পশ্চাদপদ মনে করা যাবে না। গনিমতের ভাগে তারা পুরোপুরি অংশ পাবে । লোকগুলো যদি অবাধ্যও হয়, আমাদেরকে তাদের এই অবাধ্যতারও মূল্যায়ন করতে হবে । এই অবাধ্যতাকে তারা তাদের জাতীয় এঁতিহ্য জ্ঞান করে। এঁতিহ্য লালনে তাদের সহযোগিতা করতে হবে ।' সিপাহসালার আমর ইবনে আস (োি.) তার সব কজন সালারকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বেদুইনদের সম্পর্কে বিস্তারিত শোনালেন । পরে আদেশ জারি করলেন, ওদেরকে আপন মুজাহিদদেরও চেয়ে বেশি মর্ধাদা দিতে হবে । তিনি বললেন, ইসলাম কুসংস্কারের বিরোধী এজন্য যে, কুসংস্কারাচ্ছন্ন জাতিকে খুব সহজে ধোঁকা দেওয়া যায়। এক আল্লাহর ধারণা সেই কুসংস্কারকে নির্মূল করে দেয়। আমর ইবনে আস (োযি.) আরও বললেন, আমরা এই পশ্চাদপদ ও কুসংস্কাচ্ছন্ন বেদুইন সম্প্রদায়টাকে ইসলামে নিয়ে আসার চেষ্টা করব । তবে তা এখনই নয় । ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।