অনিঃশেষ আলো ও ১৬৮ “তোমরা ঠিকই শুনেছ'- ধর্মনেতা বললেন- “কিন্তু তোমাদের কথাবার্তা শুনে এবং এর আগেও আমরা মুসলমানদের সম্পর্কে যেসব কথা শুনেছি, তাতে স্পষ্টই প্রতীয়মান হচ্ছে, তোমাদের মাঝে ও হেরাকল-এর মাঝে বিস্তর ব্যবধান আছে । হেরাকলকে আমরা বিশ্বাস করি না । কারণ, তিনি আমাদের ধর্মকে পর্যস্ত নিজের রাজত্বের অধীনে নিয়ে গেছেন এবং তার আকার-অবয়বই পালটে গিয়েছেন । যারা তার বানানো ধর্মকে মেনে নেয়নি, তাদের তিনি হত্যা করেছেন ৷ আমাদেরকে হুমকি দিয়ে বলেছেন, তোমাদের যুবকদের আমার বাহিনীতে শামিল করে দাও । কিন্ত তোমরা কোনো হুমকি বা ভয়-ভীতি নিয়ে আসনি | সেজন্য আমরা তোমাদের কথা শুনতে প্রস্তুত আছি । তোমাদের আমরা নিরাশ হয়ে যেতে দেব না ।' যদি যুক্তি-প্রমাণের জোরে তাদের সঙ্গে কথা বলা হতো এবং বিতর্কের অবতারণা করা হতো, তাহলে কুসংস্কারাচ্ছন্ন এই বেদুইনরা কোনোদিনও তাদের কথা শুনত না। তারা গত রাতের সেই বার্তা দ্বারা প্রভাবিত ছিল, যার সম্পর্কে তাদের দৃঢ় বিশ্বাস ছিল, সত্যিই এই বার্তা খোদার পক্ষ থেকে এসেছে । তারা কোনো উচ্চবাচ্চ করল না। কথা কাটবারও চেষ্টা করল না। কয়েকটা জরুরি কথা জেনে নিয়ে সিদ্ধান্ত শুনিয়ে দিল, আমাদের যুবকদের আমরা অনতিবিলদ্বেই মুসলিম সিপাহসালারের আনুগত্যে পাঠিয়ে দিচ্ছি । মাসউদ তাদের বলল, তোমাদের জওয়ানরা এত পরিমাণ গনিমত লাত করবে যে, সবগুলো গোত্র সম্পদে লাল হয়ে যাবে। তাদের আরও অবহিত করা হলো, মুসলমানদের কাছে এমন কোনো নিয়ম নেই যে, বাহিনীতে যাদের পদমর্ধাদা বড়, গনিমতের অংশ তাদের বেশি দেওয়া হয় আর সাধারণ সৈনিকদের নামমাত্র কিছু দেওয়া হয় । মাসউদ তাদের আরও বলল, যদি খোদার পক্ষ থেকে তোমরা সরাসরি কোনো বার্তা পেয়ে যাও, তাহলে খবরদার! তার অন্যথা করো না । নাহয় তোমাদের গবাদিগুলো ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের শিশুরা রহস্যময় কোনো রোগে আক্রান্ত হয়ে মরে যাবে | ফলে তোমাদের বংশধারা নিঃশেষ হয়ে যাবে । কয়েকটা জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে মাসউদ, ফাহাদ ও হাদিদ ওখান থেকে বিদায় নিয়ে ফিরে এল । চা দীর্ঘ পথ অতিক্রম করে এরা তিনজন ছাউনিতে ফিরে এল এবং সিপাহসালার আমর ইবনে আস রোযি.)কে পরম আনন্দের সঙ্গে সুসংবাদ শোনাল, মরু-অঞ্চলের বেদুইনরা আমাদের বাহিনীতে যোগ দিতে আসছে। আমর ইবনে আস (রাযি. চরম এক পেরেশানির মধ্যে সময় পার করছিলেন । এই সুসংবাদ তাকে আশ্বস্ত করে তুলল এবং তিনি মাসউদ ও তার সাথীদের ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।