অনিঃশেষ আলো $ ১৬৭ 'এতখানি অবাক হওয়ার দরকার নেই'- মাসউদ বলল- “এটি খোদায়ী শক্তি, যা শুধু তাদেরই দান করা হয়, যাদের অন্তরে মানুষের ভালবাসা থাকে, যারা দুর্বলের গায়ে হাত তোলে না, অপরের ধর্মে ও বিশ্বাসে হস্তক্ষেপ করে না, অসহায়কে নিজেদের গোলাম বানায় না ।' বেদুইনদের ধর্মনেতা বোধহয় খোদায়ী শক্তির আরও ব্যাখ্যা জানতে চাচ্ছিলেন। বিষয়টি তিনি খোলাসা করে বুঝতে চাচ্ছিলেন ৷ এদিক থেকে মাসউদই বেশিরভাগ কথা বলছিল । কারণ, সে তিন সদস্যের এই দলটির আমির | মাসউদ তার দুই সাথী ফাহাদ ও হাদিদের প্রতিনিধিত্ব করছিল । সে আরবের দুর্ভিক্ষের কথা উল্লেখ করে বলল, হাজার-হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করার উপক্রম হয়েছিল । কিছু লোক মারাও গিয়েছিল । কিন্তু আমীরুল যুমিনীনের চেষ্টায় ও ব্যবস্থাপনায় মানুষ এই দুর্ভিক্ষ থেকে রক্ষা পেয়ে গেল । তারপর মাসউদ মহামারির আলোচনা তুলল । বলল, রহস্যময় এই রোগে পঁচিশ হাজার মানুষ প্রাণ হারাল এবং মুসলমানদের অর্ধেক সৈন্য তাতে ধ্বংস হয়ে গেল । “তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো'_ মাসউদ বিস্তারিত শুনিয়ে বলল- মহামারি চলাকালে যদি হেরাকল শামের উপর আক্রমণ করে বসতেন, তাহলে মুসলমানদের বাদ বাকি এই মুষ্টিমেয় সৈন্যকে পরাজিত করে অনায়াসেই তিনি শাম পুনর্দখল করতে পারতেন । কিন্তু তার সাহসই হলো না । আমাদের সেনাপতি এই ভয়াবহ মহামারি থেকে রক্ষা পেতে মদিনা পালিয়ে যাওয়ার কথা চিন্তা-ই করলেন না। তিনি বাহিনীর সঙ্গেই থাকলেন । মহামারিতে আক্রান্ত হলেন এবং অবশেষে এই রোগে মারা গেলেন । মাসউদ মূলত তাদের মাথায় বুঝ ঢোকাতে চাচ্ছিল, মুসলমানদের মাঝে সাম্য ও মানবপ্রেম আছে । আর এই গুণগুলো যেহেতু আল্লাহর প্রিয়, তাই তিনি মুসলমানদের সেই শক্তি দান করেছেন, যাকে আমরা খোদায়ী শক্তি বলি। এই শক্তির বলেই মুসলমানরা দুর্ভিক্ষকে পরাজিত করেছে এবং পরে মহামারিকেও জয় করেছে । তারা সাহস হারায়নি। আর আজ তারা মিশরে ঢুকে পড়েছে এবং আরিশের মতো নগরীটা জয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে । “আর বলতে হবে না'- বেদুইনদের ধর্মনেতা বললেন- “এবার বলো, আমাদের জন্য কী বার্তা নিয়ে এসেছ? বলো, আমাদের কী করতে হবে?" 'তোমাদের জন্য আমরা যে-বার্তা নিয়ে এসেছি, তা খুবই স্পষ্ট ও কল্যাণকর'- মাসউদ বলল- তোমাদের সবগুলো গোব্রের যেসব পুরু যুদ্ধ করতে সক্ষম, তাদের সবাইকে আমাদের সিপাহসালারের কাছে পাঠিয়ে দাও এবং সেনাপতিত্ব বরণ করে নাও । আমরা সম্রাট হেরাকলও কোনো এক সময় তোমাদের এ প্রস্তাব দিয়েছিলেন; কিন্তু তোমরা তা প্রত্যাখ্যান করেছ ।" ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।